×

ঢাকা

সৌদি জেল থেকে ১৫ দিন আগেও ফোন করেছিল সুইটি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৭:০২ পিএম

সৌদি জেল থেকে ১৫ দিন আগেও ফোন করেছিল সুইটি

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নগর ছাওয়ালী গ্রামের দিনমজুর ফজল মিয়ার পাঁচ মেয়ের মধ্যে সবার ছোট সুইটি। চার বছর আগে দেড় লাখ টাকা ধারদেনা করে দালালের মাধ্যমে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তিনি। প্রথম পাঁচ মাস পরিবারকে টাকা পাঠালেও পরে এক সহকর্মীর সঙ্গে বিরোধের জেরে কারাবন্দি হওয়ার কথা পরিবারকে জানান সুইটি। সম্প্রতি সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর ছড়িয়ে পড়ার পর সুইটিকে নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তাঁর পরিবার। তবে তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সুইটির বাবা ফজল মিয়া জানান, কারাবন্দি হওয়ার পর প্রায় এক বছর মেয়ের কোনো খোঁজ পাননি তাঁরা। পরে সুইটি প্রতি মাসে কারাগার থেকে পরিবারের সঙ্গে ফোনে কথা বলতেন। তবে নিজের বিচার বা সাজা সম্পর্কে কখনো কিছু জানাননি। এমনকি ১৫ দিন আগেও ফোন করে আগামী দুই মাসের মধ্যে মুক্তি পাওয়ার আশা প্রকাশ করেছিলেন তিনি।

আরও পড়ুন: ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা এক দিনের রিমান্ডে

দুই দিন আগে স্থানীয়ভাবে সুইটির মৃত্যুদণ্ড কার্যকরের খবর ছড়িয়ে পড়লে পরিবারে শোক ও উৎকণ্ঠা নেমে আসে। তবে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত থাকলেও তাঁদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি।

কান্নাজড়িত কণ্ঠে সুইটির মা জহুরা বেগম বলেন, “আমার চার বছরের একটি নাতনি রয়েছে। সরকারের কাছে শুধু জানতে চাই, আমার মেয়ের আসলে কী হয়েছে। সে জীবিত নাকি মৃত— যে অবস্থায়ই থাকুক, আমি আমার মেয়েকে ফেরত চাই।”

স্থানীয় মহেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভাস সরকার নুপুর ও মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, সুইটির বিষয়ে এখন পর্যন্ত সরকারি বা দাপ্তরিক কোনো পর্যায় থেকে তাঁদের কাছে তথ্য পৌঁছায়নি। ফলে তাঁর বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফ্রান্সে দাঙ্গার মধ্যে লুট হলো মেসির দুটি স্মৃতিচিহ্ন

ফ্রান্সে দাঙ্গার মধ্যে লুট হলো মেসির দুটি স্মৃতিচিহ্ন

আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী

আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী

অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার

বাড়িতে মাদকসহ ৮৫ নারী-পুরুষ আটক অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার

সৌদি জেল থেকে ১৫ দিন আগেও ফোন করেছিল সুইটি

সৌদি জেল থেকে ১৫ দিন আগেও ফোন করেছিল সুইটি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App