×

ঢালিউড

বিয়ে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন অপু বিশ্বাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১০:০৩ এএম

বিয়ে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন অপু বিশ্বাস

ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও শাকিব খান একসময় পর্দার জনপ্রিয় জুটি হিসেবে দর্শকদের মন জয় করেছিলেন। একসঙ্গে তারা উপহার দিয়েছেন বহু ব্যবসাসফল সিনেমা। তবে শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও তাদের সম্পর্ক গড়ে ওঠে। ২০০৮ সালে বিয়ের মাধ্যমে সেই ভালোবাসা পরিণতি পায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেছেন অপু বিশ্বাস। বিয়ে প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিয়ে কেন টার্নিং পয়েন্ট হবে? আসলে এটি একটি ভুল সিদ্ধান্ত ছিল। খুব অল্প বয়সে আবেগের বশে বিয়ে করা আমার জীবনের বড় ভুল। আমার অভিজ্ঞতা থেকে বলবো, ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।”

ভবিষ্যতে আবার সংসার জীবনে ফেরার পরিকল্পনা আছে কি না- এমন প্রশ্নে তিনি জানান, “এই মুহূর্তে এমন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই।”

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও সমালোচনা নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, এসব নেতিবাচক মন্তব্য তাকে বিচলিত করে না বরং বেশিরভাগ ক্ষেত্রেই তিনি সেগুলো এড়িয়ে চলেন এবং মাঝে মাঝে উপভোগও করেন।

আরো পড়ুন : পৃথিবীটা শূন্য হয়ে গেল, আশা ভোঁসলের মৃত্যুতে রুনা লায়লা

২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অপু বিশ্বাস। দীর্ঘদিন বিষয়টি গোপন রাখার পর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে তিনি বিয়ের বিষয়টি প্রকাশ করেন। পরবর্তীতে ২০১৮ সালের ১২ মার্চ তাদের বিবাহবিচ্ছেদ হয়। এই দম্পতির একটি পুত্রসন্তান রয়েছে।

সাক্ষাৎকারে শুটিংয়ের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন অপু বিশ্বাস। তিনি জানান, আগে আমি একটু বেশি বাচ্চা ছিলাম। ক্যামেরার সামনে কী বলতাম বা করতাম—তা অনেক সময় বুঝতাম না। কারণ ইমোশনের জায়গা আর ক্যামেরার জায়গা এক নয়; ক্যামেরার সামনে নিজেকে পাবলিকভাবে উপস্থাপন করতে হয়।”

এদিকে, আসন্ন কুরবানির ঈদে অপু বিশ্বাস অভিনীত নতুন সিনেমা ‘সিক্রেট’ মুক্তি পেতে পারে বলে শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনই নিশ্চিত কিছু জানাননি এই অভিনেত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App