×

ঢালিউড

রাফির নতুন সিনেমায় মেহজাবীন,যা জানাল নির্মাতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০২:০৬ পিএম

রাফির নতুন সিনেমায় মেহজাবীন,যা জানাল নির্মাতা

ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে নির্মাতা রায়হান রাফির নতুন সিনেমায় দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে।  বর্তমানে রাফি তাঁর জনপ্রিয় ও আলোচিত সিনেমা  ‘সুড়ঙ্গ-২’ এর প্রি-প্রোডাকশনের কাজ চলছে। এ সিনেমায় সম্ভাব্য অভিনয়শিল্পীদের নামের তালিকায় ঘুরপাক খাচ্ছে  মেহজাবীন চৌধুরীর নাম। 

তবে নির্মাতা রায়হান রাফি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, ‘সুড়ঙ্গ-২’ এখন পর্যন্ত মেহজাবীনকে নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আরো পড়ুন: এবার পুত্র সন্তানের বাবা-মা হলেন কাঞ্চন-শ্রীময়ী  

নির্মাতা বলেন, ‘এ রকম কোনো কিছু হয়নি। কিছু মানুষ ফেসবুকে নানা ধরনের পোস্ট করছেন। কিন্তু এখনো কোনো শিল্পীকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী মাসে কাস্টিং নিয়ে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত হবে। তখনই সবকিছু জানানো হবে।’

তিনি আরো বলেন, ‘এখন যেসব নাম ছড়ানো হচ্ছে, সেগুলোর বেশির ভাগই অনুমাননির্ভর। অফিসিয়ালি কিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত এসব তথ্যের সত্যতা নেই। সময় হলে আমরা নিজেরাই সব জানিয়ে দেবো।’

উল্লেখ্য, ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের মাধ্যমে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো প্রথমবারের মতো রুপালি পর্দায় অভিষেক করেন। শাহরিয়ার শাকিলের প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে ‘মাসুদ’ চরিত্রে নিশোর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। একই সঙ্গে এটি দেশ-বিদেশে দর্শকদের মাঝে বিপুল সাড়া ফেলে এবং বক্স অফিসেও ব্যবসায়িক সাফল্য অর্জন করে।

সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ৮টি বিভাগে সম্মাননা লাভ করে। সেই সাফল্যের ধারাবাহিকতায় পরিচালক রায়হান রাফী এবং অভিনেতা আফরান নিশোর সফল জুটি আবারও নতুন চমক নিয়ে ফিরছেন বড় পর্দায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে ঘুষ নিলেন পুলিশ, তোড়পাড়

ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে ঘুষ নিলেন পুলিশ, তোড়পাড়

নিউইয়র্কে একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া

নিউইয়র্কে একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া

ইনস্টাগ্রাম রিলে বিশ্বরেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী

ইনস্টাগ্রাম রিলে বিশ্বরেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী

বঙ্গভবন ছাড়লেন সাহাবুদ্দিন

বঙ্গভবন ছাড়লেন সাহাবুদ্দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App