×

টালিউড

এবার পুত্র সন্তানের বাবা-মা হলেন কাঞ্চন-শ্রীময়ী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:৩৯ পিএম

এবার পুত্র সন্তানের বাবা-মা হলেন কাঞ্চন-শ্রীময়ী

ছবি: সংগৃহীত

টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের ঘর আলো করে এলো নতুন অথিথি। তাদের প্রথম কন্যা সন্তান কৃষভির জন্মের ১৯ মাসের মাথায় এবার এক ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিলেন শ্রীময়ী।

শনিবার (২৫ জুলাই) পরিবারে নতুন সদস্যের আগমনে মল্লিক-চট্টরাজ পরিবারে বইছে আনন্দের জোয়ার। বড় বোন কৃষভির নামের সঙ্গে মিলিয়েই সদ্যোজাত ছেলের নাম রাখা হয়েছে ‘কৃষিভ’।

আরো পড়ুন: যেভাবে ফিটনেস ধরে রাখেন জয়া আহসান

উল্লেখ্য, ২০২৪ সালের শুরুর দিকে আইনি ও সামাজিক নিয়মে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। বয়সের প্রায় ২৭ বছরের ব্যবধান থাকায় শুরুর দিকে তাদের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম সমালোচনা ও কটাক্ষ হয়নি। তবে সব সমালোচনাকে পাশ কাটিয়ে একে অপরের হাত শক্ত করে ধরেছেন তারা। পরবর্তীতে ২০২৪ সালের নভেম্বর মাসে তাদের প্রথম সন্তান, কন্যা কৃষভির জন্ম হয়। মেয়েকে ঘিরেই কাঞ্চন-শ্রীময়ীর আনন্দের দিনগুলো কাটছিল। এর মধ্যেই বছর ঘুরতে না ঘুরতেই এলো আবার সুখবর ছোট্ট কৃষভি পেল ভাই।

সূত্র: এই সময়

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর শপিংমলে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর শপিংমলে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

পে স্কেল: ভেটিং শেষে কবে হচ্ছে গেজেট প্রকাশ

পে স্কেল: ভেটিং শেষে কবে হচ্ছে গেজেট প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App