×

ঢালিউড

‘একসাথে পথ চলার তিন দশক আজ’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০২:৩২ পিএম

‘একসাথে পথ চলার তিন দশক আজ’

ছবি: সংগৃহীত

বাংলাদেশের চলচ্চিত্র জগতের বহুল আলোচিত এবং জনপ্রিয় জুটি ওমর সানী ও মৌসুমী। তাদের রসায়ন শুধু পর্দায় নয় বাস্তবে পূর্ণতা পাওয়ারও আজ তিন দশক। আজ তাদের ৩১ তম বিবাহবার্ষিকী। 

বিবাহবার্ষিকী উপলক্ষ্যে বরাবরের মতোই বিয়ের দিনে প্রিয়তমা স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ওমর সানী। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে প্রিয় স্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘হ্যাপি অ্যানিভার্সারি মৌসুমী। আজ থেকে ৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম। আলহামদুলিল্লাহ, তোমার-আমার ঘর আলোকিত করে এসেছে ফারদিন এবং ফাইজা। বেঁচে থাকুক আমাদের সম্পর্ক কবর পর্যন্ত; আমীন।’

চার ঘণ্টায় ওমর সানীর ওই পোস্টে প্রায় ৩৯ হাজার প্রতিক্রিয়া এসেছে। আর মন্তব্য প্রায় সাড়ে তিন হাজার। সকলেই তাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।

আরো পড়ুন:  দুর্গারূপে ছোটপর্দায় আসছেন ইধিকা পাল

ওমর সানী ও মৌসুমীর দেখা হয়েছিল ১৯৯২ সালে। তখন সানীর প্রথম সিনেমা মুক্তি পেয়েছে, আর মৌসুমীর প্রথম ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তির অপেক্ষায়। নতুন একটি সিনেমায় সানী-মৌসুমীকে একসঙ্গে নেয়ার আগ্রহ প্রকাশ করেন পরিচালক শেখ নজরুল ইসলাম। সে বিষয়ে আলোচনার জন্যই মৌসুমীর বাসায় বৈঠক হয়। তখনই তাদের প্রথম দেখা ও আলাপ হয়।

তবে অন্য ছবির ব্যাস্ততা থাকায় সে ছবিটি করতে অয়ারেননি মৌসুমী। ১৯৯৩ সালে প্রথমবার একসঙ্গে ছবি করেন সানী-মৌসুমী। নাম ‘দোলা’। এ ছবির শুটিংয়ে মৌসুমীর সঙ্গে মনোমালিন্য হয় সানীর। পরে সে ঘটনার রেশ ধরেই তার প্রতি মায়া জন্মে অভিনেতার। মনে মনে ভালোও বেসে ফেলেন।

অতঃপর মৌসুমীর দিক থেকে সাড়া আসতেও বেশিদিন লাগেনি। ১৯৯৫ সালের ২ আগস্ট বিয়ে করেছিলেন তারা। এ বছরও বিবাহবার্ষিকীর দিনে মৌসুমী ও সানী একসঙ্গে নেই। কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন মৌসুমী। তাই মুঠোফোনেই আপাতত ভালোবাসা বিনিময় চলছে তাদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে

সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

দুর্গাপূজা উপলক্ষে জলঢাকায় উপজেলা প্রশাসনের সভা

দুর্গাপূজা উপলক্ষে জলঢাকায় উপজেলা প্রশাসনের সভা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App