×

বিনোদন

দুর্গারূপে ছোটপর্দায় আসছেন ইধিকা পাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১০:১৯ এএম

দুর্গারূপে ছোটপর্দায় আসছেন ইধিকা পাল

ছবি : সংগৃহীত

বড় পর্দায় ‘প্রজাপতি ২’ মুক্তির পর কিছুদিন বিরতিতেই ছিলেন অভিনেত্রী ইধিকা পাল। সম্প্রতি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবির শুটিং শুরু করেছেন তিনি। এর মধ্যেই নতুন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে টালিউডে। আসন্ন মহালয়া উপলক্ষে টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান মহিষাসুরমর্দিনীতে দুর্গারূপে দেখা যেতে পারে এই অভিনেত্রীকে।

টালিউড সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। যদিও সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেল কিংবা ইধিকা পালের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

প্রতি বছর মহালয়া উপলক্ষে সম্প্রচারিত মহিষাসুরমর্দিনী অনুষ্ঠান ঘিরে দর্শকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশেষ করে দেবী দুর্গার চরিত্রে কোন অভিনেত্রীকে দেখা যাবে, তা নিয়ে চলে নানা জল্পনা-কল্পনা। অতীতে ইন্দ্রাণী হালদার, দেবশ্রী রায় ও কোয়েল মল্লিকসহ একাধিক জনপ্রিয় অভিনেত্রী এই চরিত্রে অভিনয় করেছেন।

আরো পড়ুন : স্বামীকে নিয়ে প্রথমবার ঢাকায় মধুমিতা সরকার

এর আগে শোনা গিয়েছিল, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের মহিষাসুরমর্দিনীতে দেবী দুর্গার ভূমিকায় থাকবেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। সেই অনুষ্ঠানের শুটিংও শেষ হয়েছে বলে জানা গেছে।

এদিকে নতুন খবর, আরেকটি শীর্ষস্থানীয় বিনোদন চ্যানেলের মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানে দুর্গারূপে দেখা যেতে পারে ইধিকা পালকে। সেখানে তাঁর সঙ্গে অভিনেত্রী অঙ্কিতা মল্লিকও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকবেন বলে গুঞ্জন রয়েছে। শুধু মহিষাসুরমর্দিনী নয়, টালিউডের আরেকটি আলোচিত সিনেমা দেশু ৭-এর একটি বিশেষ গানের দৃশ্যেও ইধিকা পালের উপস্থিতির সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।

তবে এসব বিষয়ে এখনো মুখ খোলেননি ইধিকা পাল কিংবা সংশ্লিষ্ট নির্মাতারা। ফলে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে অপরাধ বিরোধী অভিযান, গ্রেপ্তার ৪৩১

রাজধানীতে অপরাধ বিরোধী অভিযান, গ্রেপ্তার ৪৩১

ব্যবসায়িক বার্তা আলাদা রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

ব্যবসায়িক বার্তা আলাদা রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

৮৫ রানেই ইতিহাস গড়ে শিরোপা জিতল গায়ানা

৮৫ রানেই ইতিহাস গড়ে শিরোপা জিতল গায়ানা

সকালে ঘুমের ভাব? জানুন ক্লান্তি কাটানোর সহজ উপায়

সকালে ঘুমের ভাব? জানুন ক্লান্তি কাটানোর সহজ উপায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App