×

ঢালিউড

পপির বক্তব্য ঘিরে বাপ্পারাজের কড়া মন্তব্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৫:০৫ পিএম

পপির বক্তব্য ঘিরে বাপ্পারাজের কড়া মন্তব্য

ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরে রুপালি পর্দার আড়ালে থাকা ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপিকে ঘিরে ফের আলোচনা শুরু হয়েছে। তবে এবার অভিনয় নয়, তার সাম্প্রতিক এক মন্তব্যকে কেন্দ্র করেই আলোচনার সূত্রপাত। সেই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা বাপ্পারাজ।

সোমবার (৩১ আগস্ট) অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে পপির একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে পপির বক্তব্য হিসেবে উল্লেখ করা হয়, ‘যতটুকু পাপ কামাইছি সব ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই। আর যে কয়দিন বাঁচব হেদায়াতের জন্য আল্লাহ-খোদার নাম করে যাব।’

পপির এই বক্তব্য নিয়ে নিজের মতামত জানিয়ে জয় লেখেন, নায়িকা মৌসুমীর পর পপিও অভিনয়কে গুনাহের কাজ হিসেবে উপলব্ধি করেছেন। একই ধরনের বক্তব্য অন্য জনপ্রিয় অভিনেত্রীরাও দিলে একটি প্রজন্মের শিল্পীদের ভাবনার মিল দেখা যেত বলেও মন্তব্য করেন তিনি।

জয় আরও লেখেন, শিল্পীদের ভক্ত হয়ে যারা তাদের অনুসরণ করেছেন, তাদের অবস্থান নিয়েও ভাবা প্রয়োজন। ইবাদতের সময় ভক্তদের জন্যও দোয়া করার আহ্বান জানান তিনি।

জয়ের পোস্টের মন্তব্যের ঘরে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানান নেটিজেনরা। সেখানে মন্তব্য করেন অভিনেতা বাপ্পারাজও। তিনি লেখেন, ‘যখন ইনকাম হয়, তখন পাপ মনে হয় না। বেকার হয়ে গেলেই মনে হয় আগে পাপ করেছি। ইবাদত সবসময়ের জন্যই, বেকারদের জন্য না।’

আরও পড়ুন: ফের প্রেমের চর্চায় মালাইকা, এবার সঙ্গী ১৯ বছরের ছোট!

বাপ্পারাজের এই মন্তব্যকে অনেকেই পপির সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে দেখছেন।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পপি তার বর্তমান জীবন ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে কথা বলেন। তিনি জানান, জীবনের বাকি সময় সুন্দরভাবে কাটাতে চান এবং সৃষ্টিকর্তার স্মরণে থাকতে চান। অতীতে করা ভুল থেকে মুক্ত হয়ে সুন্দর পরিণতি কামনা করেন বলেও মন্তব্য করেন তিনি।

পপির ওই বক্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। অনেকেই তার কথার সঙ্গে অভিনয়জীবনকে সম্পৃক্ত করে দেখছেন, যদিও পপি সরাসরি অভিনয়কে পাপ হিসেবে উল্লেখ করেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্পেনে নতুন জার্সিতে ভক্তদের চমকে দিলেন মেসি

স্পেনে নতুন জার্সিতে ভক্তদের চমকে দিলেন মেসি

৫ দিন ছুটি পাচ্ছে সরকারি চাকরিজীবীরা

৫ দিন ছুটি পাচ্ছে সরকারি চাকরিজীবীরা

চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় পে-স্কেল, বাস্তবায়ন যেভাবে

চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় পে-স্কেল, বাস্তবায়ন যেভাবে

পপির বক্তব্য ঘিরে বাপ্পারাজের কড়া মন্তব্য

পপির বক্তব্য ঘিরে বাপ্পারাজের কড়া মন্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App