×

বলিউড

ফের প্রেমের চর্চায় মালাইকা, এবার সঙ্গী ১৯ বছরের ছোট!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০২:৫৪ পিএম

ফের প্রেমের চর্চায় মালাইকা, এবার সঙ্গী ১৯ বছরের ছোট!

ছবি: সংগৃহীত

মালাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা যেন থামছেই না। বিয়ে ও প্রেমের সম্পর্ক নিয়ে প্রায়ই খবরের শিরোনামে আসেন বলিউডের এই অভিনেত্রী। এবার ফের নতুন প্রেমের গুঞ্জনে নেটিজেনদের আলোচনায় তিনি। গুঞ্জন উঠেছে, মালাইকার নতুন প্রেমিক তাঁর চেয়ে ১৯ বছরের ছোট।

মালাইকা অরোরার ব্যক্তিগত জীবন যেন চর্চার ভান্ডার। বিশেষ করে তার বিয়ে ও প্রেম নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। কাজ নিয়ে বছরজুড়ে আলোচনায় না থাকলেও নানা কাণ্ডে ঠিকই খবরের শিরোনামে উঠে আসে তার নাম। এবারও ব্যতিক্রম হলো না তার। ফের প্রেমের গুঞ্জনে নেটিজেনদের চর্চায় অভিনেত্রী।

বয়সে ১৯ বছরের ছোট হর্ষ মেহতার সঙ্গে প্রেমে মজেছেন মালাইকা। পেশায় অভিনেত্রীর প্রেমিক একজন হীরা ব্যবসায়ী। গত ২৯ আগস্ট মুম্বাইয়ের এক রেস্তোরাঁ থেকে নৈশভোজ সেরে বের হতে দেখা যায় দুজনকে। আর সে সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন মালাইকা-হর্ষ মেহতা। এরপরই তাদের সম্পর্ক নিয়ে জোর চর্চায় মেতেছেন অভিনেত্রীর ভক্ত-অনসুরাগীরা।

মালাইকা অরোরা। ছবি: সংগৃহীত

এখানেই শেষ নয়, গত বছর একটি কনসার্টে হর্ষ মেহতার সঙ্গে মালাইকার তোলা ছবি ভাইরাল হওয়ার পর তাদের প্রেমের জল্পনা শুরু হয়। এমনকি ইতালির রোমেও বেড়াতে গিয়েছিলেন তারা। এ ছাড়া পারিবারিক অনুষ্ঠান এবং বিভিন্ন পার্টিতেও এক সঙ্গে দেখা যায় মালাইকা-হর্ষ মেহতাকে।

এর আগে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন মালাইকা। তিনিও অভিনেত্রী ১২ বছরের ছোট ছিলেন। শুধু তাই নয়, দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কেও ছিলেন এই প্রেমিকযুগল। তবে বিয়ে পর্যন্ত গড়ায়নি তাদের রসায়ন। ভেঙে যায় মালাইকা-অর্জুনের প্রেম। এরপর কম আলোচনা হয়নি তাদের প্রেমের সম্পর্ক নিয়ে।

১৯৯৮ সালে আরবাজ খানকে বিয়ে করেছিলেন মালাইকা। অভিনেত্রীর সেই সংসারেও হানা দেয় বিচ্ছেদের সুর। ২০১৭ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন মালাইকা-আরবাজ। সাবেক এই দম্পতির আরহান খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। এরপর আরবাজ বিয়ে করে সংসারী হলেও ব্যক্তিগত জীবনে একাই রয়ে গেছেন তিনি। সম্পর্কে জড়ালেও শেষ পর্যন্ত আর বিয়েতে গড়ায় না অভিনেত্রীর কোনো প্রেমই।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেরোবির মেসে ডাল-ভর্তায় মাস পার

বেরোবির মেসে ডাল-ভর্তায় মাস পার ব্রয়লারের এক টুকরোতেই আমিষের চাহিদা

‘পদ্মার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের চাহিদা নির্ধারণ করতে হবে’

‘পদ্মার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের চাহিদা নির্ধারণ করতে হবে’

যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ

ফের প্রেমের চর্চায় মালাইকা, এবার সঙ্গী ১৯ বছরের ছোট!

ফের প্রেমের চর্চায় মালাইকা, এবার সঙ্গী ১৯ বছরের ছোট!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App