×

ঢালিউড

শাবনূর-সালমানের বিয়ে, অভিনেতার বাবার চাঞ্চল্যকর মন্তব্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পিএম

শাবনূর-সালমানের বিয়ে, অভিনেতার বাবার চাঞ্চল্যকর মন্তব্য

ছবি : সংগৃহীত

ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহ ও জনপ্রিয় অভিনেত্রী শাবনূর ছিলেন দেশের চলচ্চিত্রের অন্যতম সফল জুটি। রুপালি পর্দায় তাদের অনবদ্য রসায়ন দর্শকদের মুগ্ধ করলেও বাস্তব জীবনে তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ে ছড়িয়েছিল নানা গুঞ্জন। এমনকি সালমান শাহ গোপনে শাবনূরকে বিয়ে করেছেন বলেও সে সময় বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল।

তবে শাবনূরের সঙ্গে বিয়ের এমন গুঞ্জন প্রকাশ্যে অস্বীকার করেছিলেন সালমান শাহ নিজেই। এ বিষয়ে কথা বলেছিলেন তার বাবা কমরউদ্দিন আহমেদ চৌধুরীও।

১৯৯৬ সালের ১৯ জুলাই ঢাকার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন সালমান শাহ। সেখানে নিজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ এবং প্রযোজক সমিতির নিষেধাজ্ঞার বিষয়ে অবস্থান পরিষ্কার করেন তিনি। সংবাদ সম্মেলনে তার পাশে উপস্থিত ছিলেন বাবা কমরউদ্দিন আহমেদ চৌধুরী।

এর আগে একই বছরের এপ্রিল মাসে একটি মন্তব্যকে কেন্দ্র করে প্রযোজক সমিতি সালমান শাহকে দুই সপ্তাহের জন্য এফডিসিতে নিষিদ্ধ করেছিল বলে সে সময়ের বিভিন্ন সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ ঘটনার পাশাপাশি শাবনূরকে নিয়ে ছড়িয়ে পড়া নানা গুঞ্জনের বিষয়ে নিজের বক্তব্য জানাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন জনপ্রিয় এই অভিনেতা।

আরও পড়ুন: ‘আপত্তিকর’ ভিডিও নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

সেদিন সালমান শাহ অভিযোগ করেন, কয়েকটি সাপ্তাহিক পত্রিকায় তাকে ও শাবনূরকে নিয়ে বিয়ের গুজব ছড়ানো হচ্ছে। তিনি স্পষ্টভাবে সেই খবর অস্বীকার করে জানান, শাবনূরকে তিনি ছোট বোনের মতো স্নেহ করেন। একই সঙ্গে নিজের বৈবাহিক অবস্থানও পরিষ্কার করে তিনি বলেন, তিনি বিবাহিত।

শাবনূরের সঙ্গে সালমান শাহের বিয়ের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তার বাবা কমরউদ্দিন আহমেদ চৌধুরী। তিনি সে সময় বলেন, ‘আমি আমার ছেলেকে চিনি। শাবনূরকেও আমি চিনি। সালমান এমন কিছু কখনোই করতে পারে না। নিশ্চয়ই এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে।’

শাবনূরকে ঘিরে ছড়িয়ে পড়া গুঞ্জন প্রসঙ্গে কমরউদ্দিন আহমেদ চৌধুরীর বক্তব্য ছিল, তিনি তার সন্তানকে ভালোভাবেই জানেন এবং সালমান এমন কোনো কাজ করেছেন বলে তিনি বিশ্বাস করেন না। বরং তার ধারণা ছিল, জনপ্রিয় এই অভিনেতাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নানা গুজব ছড়ানো হচ্ছে।

সালমান শাহ ও শাবনূরের জুটি বাংলা চলচ্চিত্রের দর্শকদের কাছে এখনো ব্যাপক জনপ্রিয়। তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা আলোচনা থাকলেও শাবনূরের সঙ্গে বিয়ের খবরটি সালমান শাহ ও তার বাবা দুজনেই প্রকাশ্যে অস্বীকার করেছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার ঘটনায় ৩ জনকে শোকজ

ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার ঘটনায় ৩ জনকে শোকজ

আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

দ্য ওয়ালকে শেখ হাসিনা আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে নিরাপত্তাঝুঁকি বাড়বে

আইজিসিএফের সেমিনার রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে নিরাপত্তাঝুঁকি বাড়বে

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App