×

রোগব্যাধি

বিশ্বজুড়ে হামের ভয়াবহ সংক্রমণ, নেপথ্যে যে কারণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১২:৩৩ পিএম

বিশ্বজুড়ে হামের ভয়াবহ সংক্রমণ, নেপথ্যে যে কারণ

ছবি : সংগৃহীত

দুই দশক আগে প্রায় নির্মূল ঘোষিত হাম এখন বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক তৈরি করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ইউনিসেফের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে প্রায় ৯৫ হাজার মানুষ হামে প্রাণ হারিয়েছেন, যাদের সিংহভাগই ৫ বছরের কম বয়সী শিশু। টিকার প্রাপ্যতা সত্ত্বেও টিকাদানে অনীহা এবং স্বাস্থ্য কাঠামোর দুর্বলতার কারণে এই মৃত্যু প্রতিরোধ করা সম্ভব হয়নি।

যুক্তরাষ্ট্রে ২০০০ সালে হামকে আনুষ্ঠানিকভাবে নির্মূল ঘোষণা করা হয়েছিল। তবে ২০২৫ সালের জানুয়ারি থেকে ৪৬টি অঙ্গরাজ্যে ৩ হাজার ৫৬৪ জন আক্রান্ত হয়েছেন। এটি গত ২৫ বছরে সবচেয়ে বড় প্রাদুর্ভাব। ২০১৫ সালের পর প্রথম হামের প্রাণহানি হয় দক্ষিণ ক্যারোলিনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ এবং টেক্সাসে টিকা না নেওয়া দুই স্কুলপড়ুয়া শিশুর।

বিশেষজ্ঞরা বলছেন, একটি এলাকায় সংক্রমণ রোধ করতে অন্তত ৯৫ শতাংশ মানুষকে টিকা নিতে হবে। কিন্তু যুক্তরাষ্ট্রে এই হার ২০১৯ সালের ৯৫ শতাংশ থেকে কমে ২০২৩ সালে ৯২ শতাংশে নেমে গেছে। টেক্সাসের কিছু এলাকায় মাত্র ৮২ শতাংশ শিশু টিকা পেয়েছে। আক্রান্তদের ৯৩ শতাংশই কোনো টিকা নেননি বা রেকর্ড নেই।

বাংলাদেশেও ৮৬–৯০ শতাংশ শিশু নিয়মিত টিকা পায়, অর্থাৎ অন্তত ১০ শতাংশ শিশু বাইরে থেকে যায়। এই ‘মিসিং’ শিশু ধীরে ধীরে ঝুঁকিতে পড়ে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির উপপরিচালক মো. শাহরিয়ার সাজ্জাদ জানান, অনেক শিশু ৯ মাস বয়সে প্রথম ডোজ নেওয়ার আগে আক্রান্ত হচ্ছে। তাই সময়সূচি পুনর্বিবেচনা করা হচ্ছে।

আরো পড়ুন : দেশে হামের সংক্রমণ, টিকার বাইরে ১০ শতাংশ শিশু

হাম অত্যন্ত সংক্রামক ভাইরাস। এটি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতার ৭৫ শতাংশ অ্যান্টিবডি ধ্বংস করতে পারে (‘ইমিউন অ্যামনেসিয়া’) এবং নিউমোনিয়া বা ফ্লুর মতো রোগও মারাত্মক করতে পারে। জটিলতার মধ্যে রয়েছে মস্তিষ্কের প্রদাহ, শ্রবণশক্তি হ্রাস, গর্ভপাত, কম ওজনের শিশু এবং বিরল প্রাণঘাতী এসএসপিই।

ভিটামিন এ সাপ্লিমেন্ট, দৈনন্দিন ফিটনেস ও সময়মতো এমএমআর টিকা নেওয়া শিশুকে সংক্রমণ থেকে রক্ষা করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. তেদ্রোস গেব্রিয়াসুস জানান, সব শিশুকে টিকা দিলে হাম নির্মূল সম্ভব। ২০২৪ সালে বিশ্বের ৮৪ শতাংশ শিশু প্রথম ডোজ এবং ৭৬ শতাংশ শিশু দুই ডোজ পেয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, টিকাদানের হার বাড়ানো না হলে হামের মহামারি আরো বড় আকার ধারণ করতে পারে। অভিভাবকদের প্রতি আহ্বান—সময়মতো শিশুকে দুটি ডোজ টিকা সম্পন্ন করুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের নৌ-বাহিনী প্রধান আলি রেজা নিহত

ইরানের নৌ-বাহিনী প্রধান আলি রেজা নিহত

সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়ানোর সম্ভাবনা

সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়ানোর সম্ভাবনা

হামের টিকা দেওয়া শুরু হবে যেদিন থেকে

হামের টিকা দেওয়া শুরু হবে যেদিন থেকে

দিনাজপুরে পেট্র্রোল পাম্পে প্রশাসনের অভিযান

দিনাজপুরে পেট্র্রোল পাম্পে প্রশাসনের অভিযান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App