×

অর্থনীতি

নতুন ব্যাংক খুলতে মূলধন লাগবে ৫০০ কোটি টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২৩, ১২:৫৪ এএম

নতুন করে বাণিজ্যিক ব্যাংক চালু করার পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৫ জুন) কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ব্যাংকের পরিশোধিত মূলধন এতদিন পর্যন্ত ছিল ৪০০ কোটি টাকা।

বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা বলেন, নতুন ব্যাংক-কোম্পানি খোলার লাইসেন্সের জন্য যারা আবেদন করবে তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে।

চালু ব্যাংকগুলোর জন্য এই নিয়ম প্রযোজ্য নয় কেন, জানতে চাইলে তিনি বলেন, অনেক ব্যাংক তাদের মূলধন বাড়াতে পারেনি, এ কারণে তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না।

করোনা মহামারির আগে কেন্দ্রীয় ব্যাংক মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিলেও ব্যবসায়িক মন্দার কারণে তা বাস্তবায়ন করেনি বলেও যোগ করেন তিনি।

আগামীতে পরিশোধিত মূলধনের পরিমাণ আরও বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। এছাড়া, ডিজিটাল ব্যাংকের জন্য পরিশোধিত মূলধন ১২৫ কোটি টাকা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। গত ১৪ জুন ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার নির্দেশিকা অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক বোর্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

জানালেন বিমানমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App