×

অর্থনীতি

২১তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ৬ মার্চ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪০ পিএম

২১তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ৬ মার্চ

শুরু হতে যাচ্ছে ২১তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো। আগামী ৬ মার্চ থেকে রাজধানীর আইসিসিবিতে ‘সেমস-গ্লোবাল ইউএসএ’ এবং ‘সিসিপিআইটি টেক্স চায়না’র আয়োজনে চার দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হবে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম। তিনি সংবাদ মাধ্যমকে এ প্রদর্শনী আয়োজনের নানাবিধ বিষয় তুলে ধরে বলেন, এ দুটি প্রদর্শনী বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের অন্যতম আন্তর্জাতিক প্রদর্শনী। এটি ক্রেতা এবং সরবরাহকারীদের জন্য বাংলাদেশে অনুষ্ঠিত একটি কার্যকর মিটিং প্লেস। যেখানে সরাসরি যোগাযোগের মাধ্যমে ক্রেতা এবং সরবরাহকারীরা ব্যবসার প্রসারে কাজ করতে পারবেন। এ প্রদর্শনীর মধ্য দিয়ে সেমস-গ্লোবাল ইউএসএ এবং সিসিপিআইটি-টেক্স চায়নার যৌথ প্রচেষ্টার ৭ম বর্ষপূর্তি হবে। এই প্রদর্শনীগুলো বাংলাদেশে টেক্সটাইল শিল্পের অগ্রগতি এবং বাংলাদেশ থেকে তৈরি পোশাক শিল্প রপ্তানি বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে আসছে। আগামী ৬-৯ মার্চ, প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত নিবন্ধন সাপেক্ষে ব্যবসায়িক দর্শনার্থীদের জন্য প্রদর্শনীদ্বয় উন্মুক্ত থাকবে। 

আরো পড়ুন: চার ব্রোকারেজ হাউজকে ডিএসইর ফিক্স সার্টিফিকেশন প্রদান

সংবাদ সম্মেলনে চীনের বেইজিং থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগদান করেন সিসিপিআইটি টেক্স এর ভাইস সেক্রেটারি জেনারেল চেন বো। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- সেমস গ্লোবালের চিফ কনসালট্যান্ট জাবেদ আহমেদ, ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ের ডিরেক্টর অভিষেক দাস এবং সেমস-বাংলাদেশের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের ডিজিএম মাহমুদ রিয়াদ হাসান।

প্রসঙ্গত, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। বাংলাদেশের পোশাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সুতা, ফ্যাব্রিক, ট্রিমস এবং আনুষাঙ্গিক সরঞ্জামকেন্দ্রিক অন্যতম সুপ্রতিষ্ঠিত ও শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রদর্শনী ২১তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো উইনটার অ্যাডিশন। একইসাথে, বিশ্বব্যাপী ডেনিম, জিন্স এবং আনুষাঙ্গিক নির্মাতাদের অংশগ্রহণে বাংলাদেশের পুরো ডেনিম ও পোশাক শিল্পের উপর গুরুত্বারোপ করে অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো। প্রদর্শনীদ্বয়ে ৫৫০টির বেশি বুথ নিয়ে ১৫ টিরও অধিক দেশের প্রায় ৪১০টি কোম্পানি অংশগ্রহণ করবে। 

উল্লেখ্য, আয়োজক প্রতিষ্ঠান সেমস-গ্লোবাল ইউএসএ, নিউইয়র্কভিত্তিক একটি পেশাদার বহুজাতিক প্রদর্শনী ও সম্মেলন আয়োজক সংস্থা। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত, সেমস-গ্লোবল ৩১ বছরেরও বেশি সময় ধরে ৪টি মহাদেশে সফলতার সঙ্গে ব্যবসায়িক পরিমণ্ডলে পেশাদার বি-টু-বি ট্রেড শো আয়োজন করে আসছে। ৪টি মহাদেশে বিশ্বের অত্যন্ত সম্ভাবনাময় এবং উন্নয়নশীল দেশে প্রতি বছর সংগঠনটি সফলভাবে ৪০টি ট্রেড শো আয়োজনের মাধ্যমে নির্মাতা ও সংশ্লিষ্ট শিল্প সেক্টরের অগ্রগতিতে ব্যাপক ভূমিকা পালন করেছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক লটারিতেই কপাল ফিরল পাঁচ বন্ধুর, জিতলেন শতকোটি টাকা

এক লটারিতেই কপাল ফিরল পাঁচ বন্ধুর, জিতলেন শতকোটি টাকা

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App