×

অর্থনীতি

ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা আরো বাড়ল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ১০:৪৭ এএম

ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা আরো বাড়ল

ছবি: সংগৃহীত

আজ রবিবার (২৫ আগস্ট) থেকে অর্থ উত্তোলন সীমা আরো বাড়ানো হয়েছে। আজ থেকে ব্যাংকের গ্রাহকরা এক হিসাব থেকে নগদ চার লাখ টাকা পর্যন্ত তুলতে পারবে না। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ নিয়মে টাকা তোলা যাবে। 

শনিবার (২৪ আগস্ট) রাতে বাংলাদেশ ব্যাংকের এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, নিরাপত্তার কারণে শাখায় টাকা স্থানান্তর করতে সমস্যা হচ্ছে। এজন্য এখন থেকে এক হিসাব থেকে চার লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না। তবে একজন গ্রাহক যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।

দেশের একাধিক বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা বলেন, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ বহুগুণে বাড়ে। এতে বিশেষ করে আওয়ামী লীগপন্থি রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের পক্ষ থেকে নগদ টাকা উত্তোলনের চাপ ছিল বেশি। 

এসব অর্থ যাতে অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সেজন্য নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা দিয়ে নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। 

পাশাপাশি গ্রাহকদের চেকের মাধ্যমে টাকা পরিশোধ উৎসাহিত করার পরামর্শ দেয়া হয়। তবে গত সপ্তাহে তিন লাখের বেশি নগদ টাকা তুলতে না পারলেও আজ থেকে সেই সীমা বাড়ানো হয়েছে। আজ রবিবার থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নগদ চার লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

বিনিয়োগে অনাস্থা, পুঁজি বিদেশে: নর্থ সাউথের সেমিনারে নানা প্রশ্ন

বিনিয়োগে অনাস্থা, পুঁজি বিদেশে: নর্থ সাউথের সেমিনারে নানা প্রশ্ন

জিয়াউলের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী পপি

শতাধিক গুম-খুনের মামলা জিয়াউলের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী পপি

এবার ভারতেই ‘রামায়ণ’ বন্ধ ও সেন্সর বাতিলের দাবি

এবার ভারতেই ‘রামায়ণ’ বন্ধ ও সেন্সর বাতিলের দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App