×

অর্থনীতি

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১১:৩৮ এএম

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চলতি বছরে এখন পর্যন্ত ৬০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। ছবি : সংগৃহীত

বাংলাদেশে ইতিহাসের সর্বোচ্চ দামে আজ (রোববার) থেকে স্বর্ণ বিক্রি হচ্ছে। স্বর্ণ যেহেতু আমদানিনির্ভর উপাদান, তাই এর দাম প্রায় প্রতিনিয়ত ওঠানামা করে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নিয়মিত এই দাম নির্ধারণ করে থাকে। সর্বশেষ শনিবার (৪ অক্টোবর) রাতে দাম বাড়ানোর ঘোষণা দেয় বাজুস, যা আজ থেকে কার্যকর হয়েছে।

নতুন দর অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৮ হাজার ৫৯৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬১ হাজার ৬৫১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৪ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরো পড়ুন : ক্রমে গভীর হচ্ছে সংকট, শঙ্কা বাড়ছে ব্যবসায়ীদের

তবে ক্রেতাদের স্বর্ণের দামের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি পরিশোধ করতে হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির অঙ্ক পরিবর্তিত হতে পারে।

প্রসঙ্গত, চলতি বছরে এখন পর্যন্ত ৬০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪২ বার বেড়েছে এবং মাত্র ১৮ বার কমেছে। ফলে এ বছর দেশে স্বর্ণের বাজারে রেকর্ড দামের ওঠানামা লক্ষ্য করা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জয়কালী মন্দিরে নকল রেফ্রিজারেন্ট গ্যাসসহ আটক ১

জয়কালী মন্দিরে নকল রেফ্রিজারেন্ট গ্যাসসহ আটক ১

থানচি ভ্রমণে যে কারণে বিরত থাকতে বলছে প্রশাসন

থানচি ভ্রমণে যে কারণে বিরত থাকতে বলছে প্রশাসন

গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব

স্থানীয় সরকারমন্ত্রী গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব

নানা কর্মসূচির মধ্য দিয়ে গ্রামীণ উন্নয়নের অঙ্গীকার

নানা কর্মসূচির মধ্য দিয়ে গ্রামীণ উন্নয়নের অঙ্গীকার মুরাদনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App