×

অর্থনীতি

টানা ৭ দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১১:৩৯ এএম

টানা ৭ দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

ছবি : সংগৃহীত

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। টানা সাত দফা দাম কমানোর পর এবার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শনিবার (২৮ মার্চ) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৭ টাকা বেড়ে নতুন মূল্য হয়েছে ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা। এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৩ হাজার ৯১৪ টাকা এবং সনাতন পদ্ধতি ১ লাখ ৫৭ হাজার ৯৩১ টাকা নির্ধারিত হয়েছে।

আরো পড়ুন : দফায় দফায় কমছে স্বর্ণের দাম, ভরিতে বড় ছাড়

এর আগে শুক্রবার (২৭ মার্চ) সকালে বাজুস টানা ৭ম দফা স্বর্ণের দাম কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করেছিল। একই সঙ্গে ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির দামও সমন্বয় করা হয়েছিল।

চলতি বছরে দেশে স্বর্ণের দাম ইতোমধ্যে ৪৮ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৭ দফা বেড়েছে এবং ২১ দফা কমানো হয়েছে। ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বেড়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

স্বর্ণের দাম বেড়ালেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৩৬৫ টাকায়। চলতি বছরে রুপার দাম ২৯ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৬ বার বেড়েছে, ১৩ বার কমেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

বন্ধুকে হত্যা করল অপর বন্ধু

বন্ধুকে হত্যা করল অপর বন্ধু

জুয়া-মাদকবিরোধী অবস্থানের জেরে অপপ্রচারের শিকার সমাজসেবক ফারুক

জুয়া-মাদকবিরোধী অবস্থানের জেরে অপপ্রচারের শিকার সমাজসেবক ফারুক

হাতিয়ায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

হাতিয়ায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App