×

অর্থনীতি

ম্যারিকো বাংলাদেশের এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে শ্রম আদালতে আবেদন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৯:৫৪ পিএম

ম্যারিকো বাংলাদেশের এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে শ্রম আদালতে আবেদন

ছবি : সংগৃহীত

ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের সাবেক শ্রমিকদের প্রায় ১ হাজার ৪৮১ কোটি টাকা পাওনা রয়েছে- এমন দাবি করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে শ্রম আদালতে আবেদন করেছেন সাবেক শ্রমিকরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার প্রথম শ্রম আদালতে দায়ের করা বিএলএ মামলা নম্বর ৮৬৫/২০২৫-এ ‘এক্স-ম্যারিকোনিয়ান অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমানসহ বঞ্চিত সাবেক শ্রমিকরা এ আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, শ্রমিকদের আইনগত পাওনা পরিশোধ না করেই কোম্পানি বিপুল মুনাফা ও নগদ লভ্যাংশ বিতরণ করছে। একই সঙ্গে মামলা বিচারাধীন থাকা অবস্থায় অর্থ ও সম্পদ ভারতে স্থানান্তরের আশঙ্কা রয়েছে। এ কারণে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালতের পূর্বানুমতি ছাড়া কোম্পানির এমডি যাতে বাংলাদেশ ত্যাগ করতে না পারেন, সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সুরক্ষামূলক আদেশ চাওয়া হয়েছে।

সাবেক শ্রমিকদের অভিযোগ, ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত তারা ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের শ্রমিক মুনাফা অংশগ্রহণ তহবিল ও শ্রমিক কল্যাণ তহবিলের আইনগত পাওনা থেকে বঞ্চিত হয়ে আসছেন।

দীর্ঘদিনেও বিষয়টির সমাধান না হওয়ায় ২০১৪ সালে প্রথমে ১৯ জন শ্রমিক শ্রম আদালতে ৬৯১/২০১৪ নম্বর মামলা করেন। পরে উচ্চ আদালতে রিট পিটিশন নম্বর ৫৭৬/২০১৮ দায়ের হওয়ায় বিচারিক প্রক্রিয়া দীর্ঘ সময় বাধাগ্রস্ত হয়। পরবর্তী সময়ে প্রতিকারের আশায় আরও ৯৪ জন শ্রমিক ২০২৫ সালে বিএলএ মামলা নম্বর ৮৬৫/২০২৫ দায়ের করেন। এসব মামলা বর্তমানে বিচারাধীন।

আবেদনকারী শ্রমিকদের দাবি, দেশের একটি স্বনামধন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রতিষ্ঠান পরিচালিত স্বতন্ত্র নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত ৯৪ জন সাবেক শ্রমিকের মোট পাওনার পরিমাণ প্রায় ১ হাজার ৪৮১ কোটি টাকা।

শ্রমিকদের অভিযোগ, বছরের পর বছর তাদের আইনগত পাওনা অনাদায়ী থাকলেও একই সময়ে কোম্পানি বিপুল পরিমাণ নগদ লভ্যাংশ ঘোষণা ও বিতরণ করে আসছে।

আরও পড়ুন: চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

তাদের দাবি, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ২০২৩-২৪ অর্থবছরে ২০০ শতাংশ, ২০২৪-২৫ অর্থবছরে ৩ হাজার ৮৪০ শতাংশ এবং ২০২৫-২৬ অর্থবছরে ২ হাজার ৭৫ শতাংশ পর্যন্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

এ অবস্থায় শ্রমিকরা প্রশ্ন তুলেছেন, তাদের আইনগত পাওনা দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন ও অনাদায়ী থাকা অবস্থায় কোম্পানির বিপুল মুনাফার অর্থ কীভাবে ভারতে স্থানান্তর করা হচ্ছে।

আবেদনকারীদের আশঙ্কা, কোম্পানির বিপুল নগদ লভ্যাংশ বিতরণ ও অর্থ স্থানান্তরের কার্যক্রম অব্যাহত থাকলে ভবিষ্যতে আদালতের রায় বাস্তবায়নের সময় শ্রমিকদের পাওনা আদায় কঠিন হয়ে পড়তে পারে।

বিশেষ করে কোম্পানির বর্তমান এমডি একজন ভারতীয় নাগরিক হওয়ায় তিনি নিয়মিত বিদেশ সফর করেন- বিষয়টি আদালতের বিবেচনার জন্যও তুলে ধরেছেন আবেদনকারীরা।

সাবেক শ্রমিকরা বলেন, ‘আমরা কোম্পানির বিরুদ্ধে কোনো অন্যায্য সুবিধা চাই না; আইন অনুযায়ী আমাদের পাওনা পরিশোধ এবং দীর্ঘদিনের বিরোধের ন্যায়সঙ্গত নিষ্পত্তি চাই। শ্রমিকদের পাওনা বছরের পর বছর অনাদায়ী রেখে বিপুল লভ্যাংশ বিতরণের বিষয়টি আদালতের যথাযথ পর্যালোচনা ও জবাবদিহিতার আওতায় আসা প্রয়োজন।’

তাদের ভাষ্য, তারা কোনো ব্যক্তির স্বাভাবিক চলাচলের অধিকারে অযাচিত হস্তক্ষেপ করতে চান না। তবে এক দশকেরও বেশি সময় ধরে চলমান শ্রমিকদের পাওনা সংক্রান্ত বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি এবং সম্ভাব্য আদালতের রায় কার্যকর রাখার স্বার্থেই সাময়িক সুরক্ষামূলক ব্যবস্থা চাওয়া হয়েছে।

সাবেক শ্রমিকদের মতে, দীর্ঘদিন ধরে ন্যায্য পাওনা আটকে থাকা কেবল আর্থিক বিরোধের বিষয় নয়; এর সঙ্গে শ্রমিকদের আইনগত অধিকার, করপোরেট জবাবদিহিতা ও ন্যায়বিচারের প্রশ্নও জড়িত। কোম্পানির মুনাফা ও লভ্যাংশ বিতরণের পাশাপাশি শ্রমিকদের আইনগত পাওনা পরিশোধের বিষয়টিকেও সমান গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৮ জনের নামে মামলা, ১ নারীসহ গ্রেপ্তার ৫

ব্যবসায়ী বিল্লাল হত্যা ৮ জনের নামে মামলা, ১ নারীসহ গ্রেপ্তার ৫

শ্রীপুরে স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড, অভিভাবকদের ক্ষোভ

শ্রীপুরে স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড, অভিভাবকদের ক্ষোভ

টানা ৪ দিনের ছুটি যেভাবে মিলবে

টানা ৪ দিনের ছুটি যেভাবে মিলবে

হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ ৪ জনের যাবজ্জীবন

হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ ৪ জনের যাবজ্জীবন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App