×

অর্থনীতি

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৬:২৩ পিএম

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ফাইল ছবি

দেশের বাজারে সর্বশেষ সমন্বয় করে বাড়ানো দামেই সোমবার (১৭ আগস্ট) সোনা বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (১৫ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দাম ওই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে বলে বাজুস জানিয়েছে।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: নতুন পে-স্কেল ঘোষণা কবে, জানালেন অর্থমন্ত্রী

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস। তবে অলঙ্কারের নকশা ও কাজের ধরন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এর আগে গত ১৪ আগস্ট প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছিল বাজুস। তখন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ১০৪ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫২ বার দাম বাড়ানো হয়েছে, ৫১ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগে ২০২৫ সালে সোনার দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।

এদিকে সোনার দাম পরিবর্তন হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট রুপা ৫ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ১৪৯ টাকা দরে বিক্রি হচ্ছে।

চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ৬২ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বাড়ানো এবং ৩০ বার কমানো হয়েছে। ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল—এর মধ্যে ১০ বার বাড়ানো এবং ৩ বার কমানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শ্যামল দত্তসহ ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান সিপিজের

শ্যামল দত্তসহ ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান সিপিজের

কল্লা শহীদের মাজারের দানবাক্সে মিলল কোটি টাকা

কল্লা শহীদের মাজারের দানবাক্সে মিলল কোটি টাকা

ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, অতঃপর...

ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, অতঃপর...

জিয়া-খালেদার সমাধিতে নতুন স্থায়ী কমিটির চার সদস্যের শ্রদ্ধা

জিয়া-খালেদার সমাধিতে নতুন স্থায়ী কমিটির চার সদস্যের শ্রদ্ধা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App