×

জাতীয়

নতুন পে-স্কেল ঘোষণা কবে, জানালেন অর্থমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৩:৩৭ পিএম

নতুন পে-স্কেল ঘোষণা কবে, জানালেন অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত

চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন পে-স্কেল নিয়ে সরকার কাজ করছে এবং এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলছে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে অর্থ মন্ত্রণালয়ে পে-স্কেল সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী।

চলতি বছরের মধ্যে নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘নতুন পে-স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়িত হবে।’

আরও পড়ুন: ‘আমাদের হাতে তো কোনো জাদু নেই’

তবে পে-স্কেল নিয়ে আরও আলোচনা প্রয়োজন রয়েছে জানিয়ে তিনি বলেন, আজ বৈঠকে একটি দিক নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া আরও বেশ কিছু বিষয় রয়েছে, সেগুলো নিয়েও আলোচনা করা হবে। সব দিক পর্যালোচনা করে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়ার পর তা জানানো হবে।

নতুন পে-স্কেল ঘোষণার ক্ষেত্রে সরকার সংশ্লিষ্ট সব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও জানান অর্থমন্ত্রী।

এ সময় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, পে-স্কেল নিয়ে পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর সরকারের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাঁচ দিনের বৃষ্টিপাত ও তাপমাত্রা নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

পাঁচ দিনের বৃষ্টিপাত ও তাপমাত্রা নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে বাংলাদেশিদের গড় আয়ু বেশি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে বাংলাদেশিদের গড় আয়ু বেশি

‘অন্যায়ের প্রতিবাদ করে বীরে পরিণত হয়েছেন আখতারুজ্জামান’

জামায়াত আমির ‘অন্যায়ের প্রতিবাদ করে বীরে পরিণত হয়েছেন আখতারুজ্জামান’

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলায় বাংলাদেশের নিন্দা

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলায় বাংলাদেশের নিন্দা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App