×

অর্থনীতি

২৯ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৬:৫৯ পিএম

২৯ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

ছবি : সংগৃহীত

চলতি আগস্ট মাসের প্রথম ২৯ দিনে দেশে ২৬৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে স্থানীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩২ হাজার ৮২৮ কোটি ৭০ লাখ টাকা।

রোববার (৩০ আগস্ট) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছরের একই সময়ের তুলনায় চলতি আগস্টে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৫ সালের ১ থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ২০ লাখ ডলার। চলতি বছরের একই সময়ে এসেছে ২৬৬ কোটি ৯০ লাখ ডলার।

অর্থাৎ এক বছরের ব্যবধানে ৪৮ কোটি ৭০ লাখ ডলার বা ২২ দশমিক ৩০ শতাংশ রেমিট্যান্স বেড়েছে।

আরও পড়ুন: এনবিআরে বড় রদবদল

অন্যদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫৫২ কোটি ৭০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৪৬৬ কোটি ডলার।

সে হিসাবে অর্থবছরের শুরু থেকে ২৯ আগস্ট পর্যন্ত এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৮৬ কোটি ৭০ লাখ ডলার বা ১৮ দশমিক ৬ শতাংশ।

ব্যাংকাররা বলছেন, বৈধ পথে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, ব্যাংকিং সেবার সহজলভ্যতা এবং রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া আরও সহজ হওয়ায় দেশে প্রবাসী আয় বাড়ছে। এ প্রবণতা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে রেমিট্যান্স প্রবাহ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগ নেতাদের নিয়ে আয়োজিত সেমিনার বন্ধ করল দিল্লির পুলিশ

আওয়ামী লীগ নেতাদের নিয়ে আয়োজিত সেমিনার বন্ধ করল দিল্লির পুলিশ

কাল মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপনের আভাস

কাল মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপনের আভাস

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পার্বতীপুরে উত্তেজনা, সংঘাতের আশঙ্কা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পার্বতীপুরে উত্তেজনা, সংঘাতের আশঙ্কা

তিন হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

তিন হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App