×

অর্থনীতি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ এএম

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

ফাইল ছবি

দেশের বাজারে স্বর্ণের গহনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ১০৮ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমে যাওয়ায় স্বর্ণের গহনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বুধবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দাম কার্যকরের বিষয়টি জানানো হয়।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম কমে ভ্যাটসহ ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা হয়েছে। আগের তুলনায় প্রতি ভরিতে দাম কমেছে ১ হাজার ১০৮ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার প্রভাবেই মূলত গহনার বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

আরও পড়ুন: সর্বজনীন পেনশনে বড় টার্গেট, আওতায় আসবে কারা

সোনার দাম নির্ধারণে আন্তর্জাতিক বাজারের পাশাপাশি স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের মূল্য, সরবরাহ পরিস্থিতি ও অন্যান্য বাজারগত বিষয় বিবেচনা করে থাকে বাজুস। সেই ধারাবাহিকতায় তেজাবী স্বর্ণের দাম কমায় এবারও গহনার মূল্য সমন্বয় করা হয়েছে।

এর আগে গত ৬ সেপ্টেম্বর ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় ২ হাজার ২১৬ টাকা। এতে দুই দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় ৩ হাজার ৩২৪ টাকা।

এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৯৩৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ৭০০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।

সোনার গহনার দাম কমানো হলেও রুপার গহনার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না

কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App