×

জাতীয়

সর্বজনীন পেনশনে বড় টার্গেট, আওতায় আসবে কারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম

সর্বজনীন পেনশনে বড় টার্গেট, আওতায় আসবে কারা

ছবি: সংগৃহীত

সর্বজনীন পেনশন স্কিমে ফের গতি আনতে চায় সরকার। ২০৩০ সালের মধ্যে দেশের ৪ কোটি পরিবারের অন্তত একজন সদস্যকে—অর্থাৎ প্রায় ৪ কোটি নাগরিককে—এই স্কিমের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।

এ লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে লেনদেন ও হিসাব পরিচালনার জন্য দেশের ৪৫টি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে কর্তৃপক্ষ।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বিজিএমইএ ভবনে পোশাক কারখানার শ্রমিক-কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক আলোচনা সভায় এসব তথ্য জানান জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. সুরাতুজ্জামান।

সভায় তিনি বলেন, ১৮ থেকে ৬০ বছর বয়সী নাগরিকরা চারটি স্কিমের আওতায় বিভিন্ন মেয়াদে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখতে পারবেন। ৬০ বছর বয়সের পর আমৃত্যু পেনশন পাবেন তারা। বর্তমানে পেনশনের ওপর মুনাফার হার ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে যে কারণে স্বর্ণ সরাচ্ছে ইউরোপের দেশগুলো

তিনি জানান, কোনো পেনশনভোগী ৭৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগে মারা গেলে তার নমিনি ওই ব্যক্তি ৭৫ বছর বয়সে পৌঁছানো পর্যন্ত নির্ধারিত অর্থ পাবেন। এ ছাড়া প্রয়োজনের সময় পেনশনের ৩০ শতাংশ অর্থ এককালীন উত্তোলনের সুযোগ রাখা হয়েছে।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান বলেন, এরই মধ্যে প্রায় ৩ লাখ ৮০ হাজার মানুষ বিভিন্ন স্কিমে অন্তর্ভুক্ত হয়েছেন। এসব স্কিমে জমা হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা।

প্রকল্পের উন্নয়ন ও সম্প্রসারণে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ১০০ বিলিয়ন ডলার ঋণের সম্মতি পাওয়া গেছে বলেও জানান তিনি।

আলোচনা সভায় বিজিএমইএর সভাপতি শ্রমিকদের বিষয়টি বিবেচনায় নিয়ে ৬০ বছরের পরিবর্তে ৫৫ বছর বয়স থেকেই পেনশন দেওয়ার সুপারিশ করেন। একই সঙ্গে সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ বাড়াতে সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেওয়ারও আহ্বান জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল

এক্সপ্রেসওয়েতে মরদেহ মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল

বদলে যাচ্ছে মানচিত্র

বদলে যাচ্ছে মানচিত্র

ভূমি প্রশাসনের ৩৬ কর্মকর্তাকে রদবদল

ভূমি প্রশাসনের ৩৬ কর্মকর্তাকে রদবদল

সর্বজনীন পেনশনে বড় টার্গেট, আওতায় আসবে কারা

সর্বজনীন পেনশনে বড় টার্গেট, আওতায় আসবে কারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App