×

শিক্ষা

১০৯ শিক্ষার্থীকে বহিষ্কার করলো ঢাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ০৮:২৫ পিএম

১০৯ শিক্ষার্থীকে বহিষ্কার করলো ঢাবি

ছবি: সংগৃহীত

পরীক্ষায় অসদুপায় অবলম্বন, ইভটিজিং, বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধবিরোধী আচরণ ও অ্যালকোহল গ্রহণের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এর অধিভুক্ত কলেজের ১০৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে একজনকে স্থায়ী বহিষ্কার, বাকি ১০৮ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

স্থায়ী বহিষ্কার হওয়া ছাত্রের নাম জীম নাজমুল। তিনি বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের আবাসিক ছাত্র ছিলেন। মধ্যরাতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে আইনশৃঙ্খলা পরিপন্থি আচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে স্থায়ী বহিষ্কার করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী গণমাধ্যমকে বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বন, বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধবিরোধী আচরণসহ নানা কারণে ১০৯ জনকে দুই বছর থেকে চার বছরের শাস্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে জীম নাজমুলকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন, ফের কারাগারে চিন্ময় দাস

মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন, ফের কারাগারে চিন্ময় দাস

বাস-লাটাহাম্বার সংঘর্ষ, আহত ২৫

বাস-লাটাহাম্বার সংঘর্ষ, আহত ২৫

পে স্কেল নিয়ে বড় সুখবর

পে স্কেল নিয়ে বড় সুখবর

চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী

চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App