×

শিক্ষা

শেকৃবি ‘বাঁধনে’ সভাপতি নিলয়, সম্পাদক ইসমাইল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯, ০৫:৫০ পিএম

শেকৃবি ‘বাঁধনে’ সভাপতি নিলয়, সম্পাদক ইসমাইল
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে রক্তদানে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাঁধন’ এর ১৪ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আদিতুজ্জামান নিলয়কে সভাপতি ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ইসমাইল হোসেন ভূঞাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার রুমে আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হয়। একই সঙ্গে অন্তত ১৪ বার রক্তাদান করা ছেলে ও ৭ বার রক্তদান করা শিক্ষার্থীদের মধ্যে নির্বাচিত ৩৭ জনকে ডোনার সম্মানানা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.কামাল উদ্দিন আহাম্মদ নির্বাচিতদের হাতে সম্মাননা তুলে দেন। এসময় তিনি শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে বলেন, রক্তদান মহৎ কাজ। কোনো কিছু দিয়েই এর মূল্যায়ন করা সম্ভব নয়। বাধনের কার্যক্রম চালিয়ে যেতে তিনি সর্বোচ্চ সহযোগিতার আশ্বাসও দেন। ‘বাঁধনের’ নতুন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, সংগঠনের কার্যক্রম গতিশীল রাখতে সর্বোচ্চ চেষ্টা করবো। মানবতার সেবায় আমাদের কমিটি সর্বক্ষণ নিয়োজিত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেলো ২ জনের

নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেলো ২ জনের

বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে কারা? জানাল সুপার কম্পিউটার

বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে কারা? জানাল সুপার কম্পিউটার

কাস্টমস বিভাগে নতুন দায়িত্ব পেলেন ৪ কর্মকর্তা

কাস্টমস বিভাগে নতুন দায়িত্ব পেলেন ৪ কর্মকর্তা

বেসরকারি বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করছে

বাণিজ্যমন্ত্রী বেসরকারি বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App