×

শিক্ষা

বন্যার্তদের সহযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ত্রাণ তহবিল গঠন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৫:০৯ পিএম

বন্যার্তদের সহযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ত্রাণ তহবিল গঠন

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহায়তা প্রদানের জন্য একটি ত্রাণ তহবিল গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। শুক্রবার (২৩ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, বন্যার্তদের পাশে আমরা। আগস্টে ভয়াবহ বন্যা দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আঘাত হেনেছে, যেখানে অসংখ্য মানুষ চরম বিপদে আছে। আমাদের ভাই-বোনেরা কষ্টে আছেন। সেই সব অঞ্চলের লাখ লাখ মানুষ এখন পানিবন্দি। বিশুদ্ধ খাবার পানিসহ সবকিছুই ক্রমশ ফুরিয়ে আসছে।

এ অবস্থায় আমরা বন্যাপীড়িত মানুষদের পাশে দাঁড়াতে পারি। সেই প্রচেষ্টায় আমরা চেষ্টা করব বন্যাকবলিত অঞ্চলগুলোতে শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইনসহ অন্য প্রয়োজনীয় ত্রাণ সহায়তা পৌঁছানোর। কিন্তু এ কাজ আমাদের একার পক্ষে সম্ভব নয়, তাই আপনাদের সহায়তা প্রয়োজন। সামর্থ্য অনুযায়ী সাহায্য প্রদানের মাধ্যমে আমাদের এই প্রচেষ্টায় যুক্ত হতে পারেন আপনিও। সাহায্য পাঠানোর পর কনফারমেশনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজের কমেন্ট বক্সে অথবা মেসেঞ্জারে জানাতে বা জানতে পারবেন।

ডোনেশন পাঠানোর মাধ্যম:

নগদ/বিকাশ: 01774307770–Send Money

রকেট: 017743077708

রেফারেন্স: flood

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন, ফের কারাগারে চিন্ময় দাস

মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন, ফের কারাগারে চিন্ময় দাস

বাস-লাটাহাম্বার সংঘর্ষ, আহত ২৫

বাস-লাটাহাম্বার সংঘর্ষ, আহত ২৫

পে স্কেল নিয়ে বড় সুখবর

পে স্কেল নিয়ে বড় সুখবর

চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী

চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App