×

শিক্ষা

বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণসহ ৭ দাবি বাশিসের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ১০:৪৮ পিএম

বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণসহ ৭ দাবি বাশিসের

ছবি: সংগৃহীত

শিক্ষাব্যবস্থায় সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ ৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)।

শনিবার (৫ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে পুরান ঢাকার লক্ষ্মীবাজারের বাশিসের কার্যালয়ে এক আলোচনা সভায় এ দাবি জানায় শিক্ষক নেতৃবৃন্দ। 

এসময় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক মোঃ সাইদুর রহমান সরকার বলেন, আমাদের চাকরি জাতীয়করণ করতে হবে। শিক্ষাব্যবস্থায় কোনো বৈষম্য রাখা যাবে না। আমরা বৈষম্যহীন দেশ চাই।

বাংলাদেশ শিক্ষক সমিতির সদস্য সচিব মো. রেজাউল করিম লিটন বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ বঞ্চিত, অবহেলিত ও বৈষম্যের শিকার। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসবভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসাভাতাসহ সকল বৈষম্য দূর করতে হবে। চাকরি জাতীয়করণ করতে হবে।

শিক্ষকদের ৯ দফা দাবি হলো- বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ করতে হবে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের স্বতন্ত্র বেতন স্কেল প্রদান করতে হবে, পেনশন প্রথা চালুকরণ এবং পেনশন প্রথা চালু না হওয়া পর্যন্ত চাকুরি হতে অবসর গ্রহণের ৬ মাসের মধ্যে অবসর ও কল্যাণ ভাতা প্রদান করতে হবে, বেতন হতে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের চাঁদা কর্তন বন্ধ করতে হবে, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান করতে হবে, চাকুরির বয়সসীমা ৬৫ বছরে উন্নীতকরণ, এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি প্রথা চালুকরণ, শিক্ষাব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে আধুনিক ও যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করতে হবে, প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষকদের অন্যান্য শিক্ষকদের মতো ২টি টাইম স্কেল প্রদান করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

বিরোধীদলীয় নেতা ‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App