×

শিক্ষা

স্থানীয় নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ না করার আহ্বান শিক্ষামন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০২:০৫ পিএম

স্থানীয় নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ না করার আহ্বান শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। ছবি : সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের দায়িত্ব পালন থেকে বিরত রাখতে আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষকরা যদি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে চান, তাহলে তাদের চাকরি ছেড়েই নির্বাচনী কাজে যুক্ত হওয়া উচিত।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেসকো আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট অ্যান্ড মাল্টিপিলার গ্রান্ট ফর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমি চাই আগামী দিনের নির্বাচনগুলোতে শিক্ষকরা অংশগ্রহণ না করুন। সরকার এ বিষয়ে একটি আইন করুক, যাতে শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে দায়িত্ব পালন না করেন। যদি কেউ নির্বাচনী কাজে যেতে চান, তাহলে তিনি চাকরি ছেড়ে যেতে পারেন।

এহসানুল হক মিলন বলেন, শিক্ষকদের প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নে সরকার যে বিনিয়োগ করছে, তা যেন যথাযথভাবে কাজে লাগানো যায়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

আরো পড়ুন : আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা খাতের উন্নয়নে নানা উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছেন। এসব উদ্যোগের সফল বাস্তবায়ন সংশ্লিষ্ট সবার আন্তরিকতার ওপর নির্ভর করছে। তিনি বলেন, যেকোনো মূল্যে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে দাতা দেশগুলোর প্রতি শিক্ষা খাতে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বানও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, উন্নয়ন সহযোগীদের সহায়তা যথাযথভাবে কাজে লাগাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা ও প্রাথমিক-গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ইউনেসকোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষার তারিখ ঘোষণা

এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষার তারিখ ঘোষণা

ভারত-পাকিস্তানের গণমাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন

ভারত-পাকিস্তানের গণমাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন

পে-স্কেলের চূড়ান্ত ঘোষণা কবে, জানালেন অর্থ উপদেষ্টা

পে-স্কেলের চূড়ান্ত ঘোষণা কবে, জানালেন অর্থ উপদেষ্টা

রাষ্ট্রপতির শপথ ঘিরে কাল বন্ধ থাকবে যেসব সড়ক

রাষ্ট্রপতির শপথ ঘিরে কাল বন্ধ থাকবে যেসব সড়ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App