×

জাতীয়

আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:০৫ পিএম

আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২ জুলাই) তিনি এ উপলক্ষে আনুষ্ঠানিক ঘোষণা দেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শুধু মানুষের নিরাপত্তাই নয়, কোনো প্রাণীও যেন হিংস্রতার শিকার না হয়, সে বিষয়েও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের ভূখণ্ডে জন্মগ্রহণ না করলেও তার হৃদয়জুড়ে ছিল সমগ্র বাংলাদেশ, আর বাংলাদেশের মানুষও তাকে হৃদয় দিয়ে ভালোবেসেছে।

তিনি জানান, ১৯১৪ সালে কিশোর বয়সে নজরুল প্রথমবার ময়মনসিংহের ত্রিশালে এসেছিলেন। সেই স্মৃতিবিজড়িত ত্রিশালকে ‘নজরুল সিটি’ ঘোষণার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তারেক রহমান বলেন, ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করা হয়েছে। বিদ্রোহ, প্রেম, বিরহ ও তারুণ্যের কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের এক অবিস্মরণীয় নাম। পরাধীন জাতির ভাগ্যআকাশে তার আবির্ভাব ছিল আলোকবর্তিকার মতো। অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুপ্রেরণা আজও তার সৃষ্টি থেকে পাওয়া যায়। মহান মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও নজরুলের কবিতা ও গান ছিল অনুপ্রেরণার শক্তিশালী উৎস।

প্রধানমন্ত্রী বলেন, শুধু অতীত নয়, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছেও নজরুল সমান প্রাসঙ্গিক। এ কারণেই জাতীয় কবির জীবন ও কর্মের সঙ্গে সাধারণ মানুষ, বিশেষ করে নতুন প্রজন্মের সম্পর্ক আরো গভীর ও নিবিড় করতে বছরব্যাপী নজরুল বর্ষ পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে সরকার। এ কর্মসূচি চলতি বছরের ২৫ মে থেকে শুরু হয়ে আগামী বছরের ২৫ মে পর্যন্ত এক বছরব্যাপী কার্যকর থাকবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে।

এর আগে, গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছিলেন।

প্রধানমন্ত্রীর সেই ঘোষণার পর এবার সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে ‘নজরুল বর্ষ’ আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।

আরো পড়ুন : সন্ত্রাসবাদ দমনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩২ হাজার প্রধান শিক্ষকের নিয়োগ জটিলতার অবসান

অ্যাটর্নি জেনারেল ৩২ হাজার প্রধান শিক্ষকের নিয়োগ জটিলতার অবসান

বক্স অফিসে ব্যর্থ, ইউটিউবে ইতিহাস গড়ল ‘খুনখার’

বক্স অফিসে ব্যর্থ, ইউটিউবে ইতিহাস গড়ল ‘খুনখার’

ময়লার স্তূপে মিললো নবজাতকের মরদেহ

ময়লার স্তূপে মিললো নবজাতকের মরদেহ

বিশ্বকাপ জিতলেই চাঁদে ফুটবল পাঠাবে নাসা

বিশ্বকাপ জিতলেই চাঁদে ফুটবল পাঠাবে নাসা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App