×

শিক্ষা

এবার রাবি শিক্ষিকার ব্যাগ ছিনতাই, সঙ্গে ছিল আইফোন-কার্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০২:৩৬ পিএম

এবার রাবি শিক্ষিকার ব্যাগ ছিনতাই, সঙ্গে ছিল আইফোন-কার্ড

ছবি : সংগৃহীত

রাজধানীতে ছিনতাইকারীর টানে বগুড়ার এক স্কুলশিক্ষিকার মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রাজশাহীতে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক বিশ্ববিদ্যালয় শিক্ষিকা। হাঁটতে বের হলে তার ব্যাগ ধরে টান দেয় ছিনতাইকারীরা। পরে ব্যাগটি নিয়ে পালিয়ে যায় তারা।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী নগরের চন্দ্রিমা আবাসিক এলাকার ১ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। ছিনতাই হওয়া ব্যাগে একটি আইফোন, ডেবিট ও ক্রেডিট কার্ডসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল।

ভুক্তভোগী শিক্ষিকার নাম ড. কাজী শুসমিন আফসানা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) থিয়েটার বিভাগের সহযোগী অধ্যাপক।

ঘটনার পরপরই চন্দ্রিমা থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন তিনি। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ছিনতাইকারীদের শনাক্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনাসহ প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

আরও পড়ুন: মায়ের পেনশনের টাকা তুলতে ঘুষ, প্রতিবাদে ‘ঘুষ.সাইট’ তৈরি

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ঘটনার বর্ণনা দিয়ে ড. কাজী শুসমিন আফসানা জানান, রোববার সন্ধ্যার পর হাঁটতে বের হয়ে চন্দ্রিমা আবাসিক এলাকার ১ নম্বর রোডে তার ব্যাগ ছিনতাই হয়। ব্যাগে আইফোনের পাশাপাশি ডেবিট ও ক্রেডিট কার্ড ছিল। বিষয়টি তিনি চন্দ্রিমা থানায় জানিয়েছেন এবং পুলিশ আন্তরিকতার সঙ্গে বিষয়টি দেখছে বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, সবচেয়ে মজবুত ক্রসবেল্ট ব্যাগটি নিয়েই তিনি বের হয়েছিলেন। সেটি হঠাৎ করে টেনে নেওয়া সহজ নয়। তার ধারণা, ছিনতাইকারীরা আগে থেকেই তাকে অনুসরণ করছিল এবং পরিকল্পনা করেই ব্যাগটি ছিনিয়ে নেয়।

আইফোনের নিরাপত্তার বিষয়েও পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীদের সতর্ক করেছেন এই শিক্ষিকা। তিনি জানান, তার আইফোন সহজে আনলক করার কথা নয়। তবে কোনোভাবে সেটি ব্যবহার করে যদি তার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার থেকে কারও কাছে টাকা চাওয়া হয় কিংবা কোনো ধরনের অনভিপ্রেত দাবি জানানো হয়, তাহলে সেটি তার করা নয় বলে নিশ্চিত থাকতে বলেছেন।

এ বিষয়ে আরটিভিকে ড. কাজী শুসমিন আফসানা বলেন, ছিনতাইয়ের পরপরই থানায় গিয়ে অভিযোগ করেছেন। প্রশাসন বিষয়টি তদন্ত করছে। আইফোনের সংযোগ তার ল্যাপটপের সঙ্গে থাকায় সেটি কোথায় নেওয়া হচ্ছে, তা তিনি দেখতে পাচ্ছেন।

তিনি আরও জানান, রাতেই আইফোনের লোকেশন অনুসরণ করে তারা ঘটনাস্থলের পেছনে যাওয়ার চেষ্টা করেন। তবে জায়গাটি নির্জন ও অপরিচিত হওয়ায় বেশি দূর এগোনো সম্ভব হয়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: শিশু আছিয়া হত্যা, হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

এর আগে শনিবার (২৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর কবলে পড়ে মারা যান বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন (৫৫)।

চলন্ত রিকশা থেকে মোটরসাইকেলে থাকা এক ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দিলে ভারসাম্য হারিয়ে পিচঢালা সড়কে পড়ে যান তিনি। এতে মাথায় গুরুতর আঘাত পান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

প্রধানমন্ত্রী ‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App