×

শিক্ষা

শিক্ষামন্ত্রী

‘নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পিএম

‘নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা’

ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরাও নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত হবেন এবং সেই অনুযায়ী বেতন-ভাতা পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। 

শিক্ষামন্ত্রী লিখেছেন, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন বেতন কাঠামোতে বেতন দেওয়া হবে।’

এর আগে সোমবার বিকেলে সরকার ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ অনুমোদন করে। পরে সন্ধ্যায় মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

ব্রিফিংয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত হবেন কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছিলেন, এ বিষয়ে তখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন: শিক্ষকদের আগস্টের বেতনের প্রস্তাব পাঠানো নিয়ে মাউশির সুখবর

এ বক্তব্যের পর ক্ষোভ প্রকাশ করে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট। সংগঠনটির পক্ষ থেকে নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্ত করে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়।

জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এক বিবৃতিতে বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা পেয়ে থাকেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারির পর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও একই পে-স্কেলে অন্তর্ভুক্ত করে পৃথক প্রজ্ঞাপন জারি করার প্রত্যাশা করেন তারা।

বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে সোয়া ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত রয়েছেন। এসব শিক্ষক-কর্মচারী প্রতি মাসে সরকারের কাছ থেকে মূল বেতনসহ নির্দিষ্ট কিছু ভাতা পেয়ে থাকেন।

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) সূত্রে জানা যায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় ৩ লাখ ৯৮ হাজার, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় পৌনে ২ লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত।

এতদিন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের পাশাপাশি মাসে ১ হাজার টাকা বাড়িভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পেতেন। তবে সাম্প্রতিক আন্দোলনের পর সরকার বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নেয়।

নতুন বাড়িভাড়া ভাতা দুই ধাপে কার্যকর করা হয়েছে। প্রথম ধাপে সাড়ে ৭ শতাংশ, তবে ন্যূনতম ২ হাজার টাকা, ২০২৫ সালের ১ নভেম্বর থেকে কার্যকর হয়। বাকি সাড়ে ৭ শতাংশ চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

সংসদে অর্থমন্ত্রী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

দত্তেরহাট ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

দত্তেরহাট ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

বাগেরহাটে একই পরিবারের তিন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, ৩জন গ্রেফতার

বাগেরহাটে একই পরিবারের তিন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, ৩জন গ্রেফতার

অতিরিক্ত হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে মানববন্ধন

ফেনী পৌরসভা অতিরিক্ত হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে মানববন্ধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App