×

শিক্ষা

নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতার নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পিএম

নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতার নির্দেশ

ছবি : সংগৃহীত

নজরুল বর্ষ উপলক্ষে দেশের সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মাউশির পক্ষ থেকে এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিটি মাউশির সব অঞ্চলের পরিচালক, মাধ্যমিক শাখার উপপরিচালক ও জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ডিএমপিতে রদবদল, ৪ পরিদর্শক বদলি

চিঠিতে বলা হয়েছে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী মাউশির আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট নির্দেশিকা পাঠানো হয়েছে।

নির্দেশিকায় উল্লেখিত নিয়ম অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্ধারিত নির্দেশিকা অনুসরণ করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App