×

বিনোদন

ফ্যানকে চড় মারলেন জন আব্রাহাম (ভিডিও)

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ১২:১০ পিএম

ফ্যানকে চড় মারলেন জন আব্রাহাম (ভিডিও)

‘ফোর্স-২’ সিনেমার শুটিংয়ে ভক্তের প্রতি মারমুখী হন জন আব্রাহাম

ফ্যানকে চড় মারলেন জন আব্রাহাম (ভিডিও)

বলিউড তারকারা প্রকাশ্যে রাস্তায় বের হলেই ভক্তদের সেলফির অনুরোধ পেয়ে থাকেন। যেকোনো অবস্থায় তাদের সে অনুরোধে সাড়া দিতে হয়। অনেক সময় বিষয়টি বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়। তখনই মেজাজ হারিয়ে যায় তারকাদের। এমনই একটি ঘটনা ঘটেছে জন আব্রাহামের সঙ্গে। ‘ফোর্স-২’ সিনেমার শুটিং চলাকালে এক ভক্তকে চড় মেরেছিলেন তিনি।

‘ফোর্স-২’ সিনেমার শুটিংয়ে ট্রেলার লঞ্চ সেরে গাড়িতে ওঠার সময় এক ভক্ত হঠাৎ তার হাত টেনে ধরেন। সেলফি তোলার জন্য অনেকক্ষণ ধরে তিনি নিজের দিকে আনার চেষ্টা করছিলেন জন আব্রাহামকে। আর এতে ক্ষিপ্ত হয়ে ওই ভক্তকে চড় মারেন এবং ধমক দেন অভিনেতা জন আব্রাহাম। খবর হিন্দুস্তান টাইমসের।

পরবর্তী সময়ে জন আব্রাহামের মুখপাত্র বলেন, জেনেশুনে কোনোদিন জন আব্রাহাম তার ভক্তদের আঘাত করেন না। বিষয়টি ভুল বোঝাবুঝি মাত্র। ওই ভক্ত পরে জনের বাড়িতে গিয়ে দেখা করেছেন এবং ক্ষমা চেয়েছেন।

জন আব্রাহাম এরআগেও, ভক্তদের সঙ্গে এমন ব্যবহার করেছেন। এমনকি তার নারী ভক্তদের ধাক্কা দিয়েও একাধিকবার সমালোচনার মুখে পড়েছেন।

https://youtu.be/BwhozfRToyg

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাংবাদিকদের অনুষ্ঠানে স্লোগান বন্ধে প্রতিমন্ত্রীর ধমক, ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ

সাংবাদিকদের অনুষ্ঠানে স্লোগান বন্ধে প্রতিমন্ত্রীর ধমক, ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ

পে-স্কেলের খসড়া পায়নি আইন মন্ত্রণালয়

পে-স্কেলের খসড়া পায়নি আইন মন্ত্রণালয়

সন্ত্রাস দমনের জন্য ক্রস ফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট

আইনমন্ত্রী সন্ত্রাস দমনের জন্য ক্রস ফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট

ভ্রমণপিপাসুদের জন্য সুখবর, ঢাকায় বসছে ১০ দেশের পর্যটন মেলা

ভ্রমণপিপাসুদের জন্য সুখবর, ঢাকায় বসছে ১০ দেশের পর্যটন মেলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App