×

বিনোদন

অ্যাকশন থ্রিলার ছবি নিয়ে আসছেন জন আব্রাহাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:২২ এএম

অ্যাকশন থ্রিলার ছবি নিয়ে আসছেন জন আব্রাহাম

জন আব্রাহাম

অ্যাকশন থ্রিলার ছবি নিয়ে আসছেন জন আব্রাহাম
অ্যাকশন থ্রিলার ছবি নিয়ে আসছেন জন আব্রাহাম

বলিউডের জন আব্রাহামের ছবি মানেই অনুরাগী থেকে দর্শক অ্যাকশন এবং থ্রিলারধর্মী বিষয়বস্তুর জন্য অপেক্ষা করে থাকেন। যদিও তিনি বেশ কিছু কমেডি ছবিতেও অভিনয় করেছেন এবং সেই ছবিগুলি বক্স অফিসে ভালো ব্যবসাও করেছে। তারপরও নেটিজেনরা যে জনের অ্যাকশনধর্মী ছবি বেশি পছন্দ করেন, তা তাদের কমেন্ট দেখেই বোঝা যায়। গত বছরের শেষের দিকে মুক্তি পায় তার বহু প্রতীক্ষিত ছবি 'সত্যমেব জয়তে টু'। বক্স অফিসে ইতিবাচক ছাপ ফেলে যাওয়া এই ছবির পরই এবার পরবর্তী ছবির ঘোষণা করে ফেললেন তিনি। ফের অ্যাকশন ও থ্রিলারধর্মী ছবি নিয়ে আসতে চলেছেন জন আব্রাহাম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আগামী ছবির নাম ও মুক্তির দিন ঘোষণা করেছেন জন আব্রাহাম। আগামী ছবির জন্য তিনি প্রযোজক দীনেশ বিজনের সঙ্গে যোগ দিয়েছেন। তাদের আগামী প্রজেক্টের নাম 'তেহরান'। ম্যাডক ফিল্মসের অন্তর্গত ছবি 'তেহরান' পরিচালনা করছেন অরুণ গোপালন। ছবিটি লিখেছেন রীতেশ শাহ এবং আশিষ প্রকাশ বর্মা। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হতে চলেছে জন আব্রাহামের নতুন ছবি 'তেহরান'। এদিন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবির পোস্টার শেয়ার করে জন আব্রাহাম লিখেছেন, আগামী বছরের প্রজাতন্ত্র দিবসে আসতে চলেছে অ্যাকশনধর্মী ছবি। আমার আগামী ছবির ঘোষণা করতে গিয়ে রোমাঞ্চ অনুভব করছি। তেহরান। খবর এবিপি আনন্দের।

চলতি বছর জন আব্রাহামের বেশ কয়েকটি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। আগামী ১ এপ্রিল সিনেমা হলে মুক্তি পাবে 'অ্যাটাক'। এই ছবি আগে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে পিছিয়ে যায়। ছবিতে অভিনয় করতে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজ, রকুলপ্রীত সিংয়ের মতো অভিনেতাদের। এছাড়াও জন আব্রাহামের হাতে রয়েছে আরও বেশ কিছু ছবি। তার অভিনীত 'এক ভিলেন রিটার্নস' মুক্তি পাবে শীঘ্রই। জন আব্রাহামকে শীঘ্রই দেখা যাবে শাহরুখ খানের 'পাঠান' ছবিতে। ছবিটি চলতি বছরই মুক্তি পাবে বলে জানা যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাংবাদিকদের অনুষ্ঠানে স্লোগান বন্ধে প্রতিমন্ত্রীর ধমক, ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ

সাংবাদিকদের অনুষ্ঠানে স্লোগান বন্ধে প্রতিমন্ত্রীর ধমক, ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ

পে-স্কেলের খসড়া পায়নি আইন মন্ত্রণালয়

পে-স্কেলের খসড়া পায়নি আইন মন্ত্রণালয়

সন্ত্রাস দমনের জন্য ক্রস ফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট

আইনমন্ত্রী সন্ত্রাস দমনের জন্য ক্রস ফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট

ভ্রমণপিপাসুদের জন্য সুখবর, ঢাকায় বসছে ১০ দেশের পর্যটন মেলা

ভ্রমণপিপাসুদের জন্য সুখবর, ঢাকায় বসছে ১০ দেশের পর্যটন মেলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App