×

বিনোদন

‘আরও এক পৃথিবী’ নিয়ে বড় পর্দায় আসছে ফারিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২২, ০১:৪৩ পিএম

‘আরও এক পৃথিবী’ নিয়ে বড় পর্দায় আসছে ফারিন

তাসনিয়া ফারিন

‘আরও এক পৃথিবী’ নিয়ে বড় পর্দায় আসছে ফারিন

এ প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে যিনি নাম করেছেন তিনি তাসনিয়া ফারিন। অল্প সময়ের মধ্যেই নিজের অবস্থান পোক্ত করে নিয়েছেন। গত দুবছর অভিনয়ে নিজের মেধার স্বাক্ষর রেখে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন। এত অল্প সময়ে তালিকার শীর্ষে থাকা অভিনয়শিল্পীদের জন্য খুব কঠিন এবং চ্যালেঞ্জিং। কিন্তু ফারিন সেটা করে দেখিয়েছেন।

শুরু থেকেই তিনি যে নাটকগুলোতে কাজ করার সুযোগ পেয়েছেন, নিজের মেধা, সুপ্ত প্রতিভা কাজে লাগিয়ে মন-প্রাণ উজাড় করে চরিত্রের গভীরে ডুবে গিয়ে অভিনয় করেছেন। নাটকে অভিনয়ের পাশাপাশি কয়েকজন নির্মাতার কাছ থেকে সিনেমায় কাজ করার প্রস্তাব পেয়েছেন বলে জানিয়েছেন ফারিন। তবে ভারতের কলকাতার অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’তে কাজ করার প্রস্তাব গ্রহণ করলেন সাদরে।

কারণে, গল্প শুনেই যেন এতে কাজ করার আগ্রহ জন্মায় তার। এরই মধ্যে লন্ডনের ত্রিশটিরও অধিক লোকেশনে ‘আরো এক পৃথিবী’ সিনেমার শুটিং করেছেন এ অভিনেত্রী। এ প্রসঙ্গে ফারিন বলেন, ‘আমার প্রথম সিনেমা ‘আরো এক পৃথিবী’তে আমি প্রতীক্ষা চরিত্রে অভিনয় করেছি। প্রতীক্ষার এগারো বছরের জার্নির গল্প এটি। যেখানে প্রতীক্ষা নিজের আসল পরিচয়, নিজের প্রকৃত আশ্রয় খুঁজে বেড়ায়। কিন্তু শেষ পর্যন্ত কী হয় সেটা আসলে সিনেমা মুক্তির পর দেখতে হবে।

প্রথম সিনেমা হিসাবে কাজ করে আমি ভীষণ সন্তুষ্ট। যখন যেভাবে কাজ করার কথা ঠিক সেভাবেই কাজ হয়েছে। বাংলাদেশের মতোই তারাও ভীষণ কো-অপারেটিভ। যে কারণে আমার একবারও মনে হয়নি আমি বাইরের কোন ইউনিটের সঙ্গে কাজ করছি। অতনু দাদা তার কাজের ব্যাপারে ভীষণ স্পষ্ট। তিনি কী চান কী করতে হবে-সবই প্রস্তুত ছিল, আমি শুধু মন দিয়ে অভিনয় করেছি। অপেক্ষা করছি প্রতীক্ষাকে পর্দায় দেখার জন্য।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App