×

বিনোদন

বচ্চন পরিবারে ভোটের দিন দেখা গেল ভাঙনের চিত্র!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৪, ১১:৩১ এএম

বচ্চন পরিবারে ভোটের দিন দেখা গেল ভাঙনের চিত্র!

ছবি: সংগৃহীত

বেশ কিছু মাস ধরে সোশ্যাল মিডিয়ায় একটাই জল্পনা সর্বাধিক জায়গা করে নিয়েছে, আর তা হলো অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের মধ্যে বিচ্ছেদের খবর। নেট দুনিয়ায় সামনে আসতে দেখা যায় তারা একসঙ্গে থাকছেন না। কখনো আবার শোনা গেছে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছেন তারা। কখনো আবার সামনে আসে অভিষেকের বিয়ের আংটি খুলে ফেলা আঙুলের ছবি।

একটা সময় খোদ অভিষেক বচ্চনই জানিয়েছিলেন যতক্ষণ আঙুলে আংটি রয়েছে, ততক্ষণ কোনো প্রশ্ন নয়। তবে সেই আংটি সম্প্রতি দেখা যায় না তার আঙুলে। ফলে কৌতূহল আরো তুঙ্গে ওঠে।

ঠিক কেমন সম্পর্কে রয়েছেন তারা বর্তমানে ভক্তরা মুখিয়ে রয়েছেন তা জানতে। তারই মাঝে এবার ভাইরাল হল নতুন ছবি। ভোটের দিন ভাঙা হাত নিয়েই একা ভোট দিতে এলেন ঐশ্বরিয়া, সঙ্গে ছিল না কেউ। ২০১৯ সালে পরিবারের সবাই মিলে একসঙ্গে ভোট দিয়েছিলেন, এবার আর তা দেখা যায়নি। ফলে ভাঙনের ছবিই যেন স্পষ্ট করে দিল বচ্চন পরিবার। একা এসে ভোট দিয়ে গেলেন ঐশ্বরিয়া রাই। অন্যদিকে আলাদা ভোট দিতে এলেন জয়া বচ্চন ও অমিতাভ বচ্চন।

সেই ছবি সামনে আসতেই নেটপাড়ায় শোর উঠল বচ্চন পরিবারের সঙ্গে বিচ্ছেদের। ভাঙা হাত নিয়ে একা কেন ভোট দিলেন ঐশ্বরিয়া? যেখানে তাদের অধিকাংশ সময় সপরিবারে ভোট দিতে দেখা গেছে। যদিও এর উত্তর এখনও স্পষ্ট নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App