×

বিনোদন

প্রকাশ্যে সাংবাদিককে হুমকি দিলেন জন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৫:০২ পিএম

প্রকাশ্যে সাংবাদিককে হুমকি দিলেন জন

জন আব্রাহাম

বলিউড অভিনেতা জন আব্রাহাম। সমালোচকদের সঙ্গে সবসময় ঠান্ডা মাথায় কথা বলেন। তবে সম্প্রতি ‘বেদা’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের একটি ভাইরাল হওয়া ভিডিওতে সাংবাদিকদের উপর মেজাজ হারাতে দেখা যায়।

ওই অনুষ্ঠানে জনকে প্রশ্ন করা হয়েছিল, কেন আপনি পরপর একই ধরনের চরিত্র করছেন, নতুন কিছু করুন। এই প্রশ্ন শুনেই রেগে যান জন। রাগত স্বরেই তাকে বলতে শোনা যায়, ‘আপনি কি আমার সব ছবি দেখেছেন?’

আরো পড়ুন: ‘এত এত তাজা প্রাণের দাম তো অনেক’

এমনকি ওই সাংবাদিককে ‘ইডিয়ট’ও বলেন অভিনেতা। যদিও পরে জন বলেছেন, ‘এই ছবিটি একেবারে আলাদা। আগে ছবিটি দেখুন, তারপর বিচার করুন।’ যদিও  এমন আচরণের জন্য সমালোচিত হয়েছেন জন।

প্রসঙ্গত, ‘বেদা’ ছবিটি টানটান উত্তেজনায় ভরপুর অ্যাকশন থাকবে যে এই ছবিতে সেটা ট্রেলার থেকেই বোঝা যায়। সিনেমাটি বৃহস্পতিবার (১৫ আগস্ট) মুক্তি পাবে। তামান্না ভাটিয়া থাকবেন জনের প্রেমিকা হিসেবে। মৌনি রায়কেও বিশেষ একটি চরিত্রে দেখা যাবে।

আরো পড়ুন: অরিজিৎ সিংয়ের সব কনসার্ট বাতিল

ছবিটির প্রযোজনা করেছে জি স্টুডিওজ, এম্মে এন্টারটেইনমেন্ট এবং জেএ এন্টারটেইনমেন্ট। নিখিল আডবানি ছবিটির পরিচালনা করেছেন। এই ট্রেলারে উঠে এসেছে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের প্রসঙ্গ।

সেখানে জনকে শর্বরীর উদ্দেশ্যে বলতে শোনা যায়, আমি কেবল সারথি। তোমায় পথ দেখাতে পারি। কিন্তু চক্রব্যূহ ভেঙে ভিতরে ঢুকতে হবে তোমাকেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাংবাদিকদের অনুষ্ঠানে স্লোগান বন্ধে প্রতিমন্ত্রীর ধমক, ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ

সাংবাদিকদের অনুষ্ঠানে স্লোগান বন্ধে প্রতিমন্ত্রীর ধমক, ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ

পে-স্কেলের খসড়া পায়নি আইন মন্ত্রণালয়

পে-স্কেলের খসড়া পায়নি আইন মন্ত্রণালয়

সন্ত্রাস দমনের জন্য ক্রস ফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট

আইনমন্ত্রী সন্ত্রাস দমনের জন্য ক্রস ফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট

ভ্রমণপিপাসুদের জন্য সুখবর, ঢাকায় বসছে ১০ দেশের পর্যটন মেলা

ভ্রমণপিপাসুদের জন্য সুখবর, ঢাকায় বসছে ১০ দেশের পর্যটন মেলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App