×

বিনোদন

মারা গেছেন অভিনেতা শিমুলের মা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০৭:০২ পিএম

মারা গেছেন অভিনেতা শিমুলের মা

মনির খান শিমুল ও হোসনে আরা খানম

মারা গেছেন অভিনেতা মনির খান শিমুলের মা বেগম হোসনে আরা খানম। শুক্রবার (৯ আগস্ট) ভোর রাত ৩টা ৫৮ মিনিটে তিনি মারা যান।

দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

আরো পড়ুন: যে কারণে মেরে ফেলার হুমকি পেয়েছিলেন বাঁধন

শিমুলের পারিবারিক সূত্রে জানা গেছে, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেগম হোসনে আরা খানম বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-তে দীর্ঘ ৩০ বছর কর্মরত ছিলেন। তিনি ঢাকা ও নেত্রকোনায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।

আরো পড়ুন: শিক্ষার্থীদের সঙ্গে দেয়াল গ্রাফিতি আঁকছেন অভিনেতা আরশ

অভিনেতার মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ। মরহুমের রুহের মাগফেরাতের জন্য তার পরিবারের পক্ষ থেকে স্বজন, বন্ধু ও সুহৃদদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App