×

বিনোদন

অভিনয় থেকে বিদায় নিলেন অহনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০৩:৪৯ পিএম

অভিনয় থেকে বিদায় নিলেন অহনা

অহনা রহমান

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে আসেন। এরপর বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পান।

সম্প্রতি এ অভিনেত্রী ‘প্রবাসীর স্ত্রী’ নাটক নিয়ে অভিমত ব্যক্ত করার সময় জানান যে তিনি আর অভিনয় করতে চান না। অন্যদিকে মনোযোগ দিবেন।

অহনা রহমান ‘প্রবাসের স্ত্রী’ নাটক প্রসঙ্গে বলেন, বন্যার সময় এ নাটকটা আপলোড করা হয়েছে। আমরা কেউ শেয়ার দেইনি। তারপরও নাটকটা দর্শক দেখেছে। অনেক পছন্দের পাশাপাশি অনেক প্রশংসা করেছেন।

এরপর অভিনয়ের বিষয়ে বলেন, আমি ব্যক্তিগত ভাবে আর অহনা রহমান হতে চাইবো না। অনেকদিন কাজ করেছি এবার অন্যদিকে মনোযোগ দিতে চাই। আমাকে অনেক বছর দেখলেন আর কত, অনেক ভালো অভিনেত্রী-অভিনেতারা আসছে তাদেরও দেখা উচিত।

নাটকের গল্প প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, সব সময় দেখানো হয় যে কেউ বিদেশে থাকে তার মানে বড় খারাপ পরকীয়া করে। বউরা ভালো হওয়া স্বত্তেও এসব কথা শুনতে হয়। তিনি যে চরিত্রে অভিনয় করেছেন তা দিয়ে সমাজের এসব বিষয় তুলে ধরেছেন।

অহনা আরও জানান, মোশারফ করিম পুরো বাংলাদেশের সম্পদ এবং আমি ভবিষ্যতে বলতে পারবো যে আমি বাংলাদেশের এমন একটা মানুষের সাথে কখনও কাজ করেছি যে এ মানুষটা বাংলাদেশে সম্পদ। সে আমার শিক্ষক, বড় ভাই, কলিগ। সে আমাকে হাতে ধরে অনেক অভিনয় শিখিয়েছে। আমার ক্যারিয়ার লাইফে তার কৃতিত্ব অনেক।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App