×

বিনোদন

ফের সুখবর দিলেন মেহজাবীন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০২:০০ পিএম

ফের সুখবর দিলেন মেহজাবীন

মেহজাবীন চৌধুরী

সুখবর যেন ঝাপি খুলেছে মেহজাবীন চৌধুরীর জন্য। এই তো সেদিন খবর এলো তার দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’র ডাক পেয়েছে মিশরের কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

সেই রেশ থাকতেই জানা গেলে অভিনেত্রীর প্রথম ছবি সাবা এবার যাচ্ছে মরুর দেশে। সৌদি আরবের রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে ডাক পেয়েছে সিনেমাটি।

বিষয়টি এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছে রেড সি। এছাড়া সিনেমাটির অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার ফেসবুকে সুখবরটি জানান।

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের চতুর্থ আসরে বিশ্বের ৮১টি দেশ থেকে এবার ১২০টি সিনেমা প্রদর্শনীর জন্য অফিশিয়ালি নির্বাচিত হয়। সৌদি আরবের জেদ্দায় উৎসবটি চলবে আগামী ৫ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

‘সাবা’ মেহজাবীনের প্রথম সিনেমা। এর আগে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ছবিটির।

এরপর ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে প্রদর্শীত হয়। অল্টারনেটিভা ফিল্ম অ্যাওয়ার্ড অ্যান্ড ফেস্টিভ্যালেও নির্বাচিত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App