×

বিনোদন

ভাইরাল স্ট্যাটাস নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৫:২৭ পিএম

ভাইরাল স্ট্যাটাস নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া

শবনম ফারিয়া

অভিনয়ে অনিয়মিত অভিনেত্রী শবনম ফারিয়া। তবে সামাজিক মাধ্যমে নিয়মিত। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে মতামত প্রকাশ করেন। এবার যেন পড়েছেন উটকো ঝামেলায়। সম্প্রতি তার নামে দেওয়া একটি পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়েছে। তবে ফারিয়ার দাবি, ভাইরাল ওই পোস্ট ভুয়া।

ভাইরাল হওয়া ওই পোস্টে অন্তবর্তী সরকারের সমালোচনা করা হয়েছে। হাসিনা সরকার দেশ পরিচালনার সময় কোনো পোস্ট ডিলিট করতে হয়নি এরকমও উল্লেখ করা হয়েছে। এরপর থেকেই সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম।

তবে ফারিয়াও সরব হতে সময় নেননি। একটি পোস্টের মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন তার নামে ভাইরাল হওয়া ওই পোস্টের স্ক্রিনশট ভুয়া।


এ প্রসঙ্গে নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমি গত ৩ দিন ধরে জ্বরে আক্রান্ত। আমি কোনো স্ট্যাটাস পোস্ট করিনি কোনো বিষয়ে। বিশেষভাবে রাজনীতি বিষয়ক, এই পোস্ট সম্পূর্ণ এডিটেড। এটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই।’

এরপর লেখেন, ‘আপনাদের অবস্থা এত খারাপ যে এখন এডিট করে অন্যদের নামে পোস্ট চালিয়ে নিজেদের কথা বলতে হচ্ছে। আমি এই পোস্ট দিয়েছি ভেবে যারা খুশি তারা প্লিজ খুশি হইয়েন না। আবার লিখেছে ১৫ বছরে নাকি কোনো পোস্ট ডিলিট করতে হয় নাই । গত ১৫ বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে।’

অভিনেত্রী লিখেছেন, ‘স্ট্যাটাস দেওয়ার ৫ মিনিটে কল চলে আসত, ‘আপা ডিলিট করেন, সমস্যা হবে’, অন্যদের মতো তেল মারি নাই দেখে কোনো সুযোগ সুবিধাও পাই নাই! আমার আলোও আসে নাই। আর এমন কোনো স্টেটমেন্ট দিলে সেইটা রাখার সাহসও রাখি।’

প্রসঙ্গত, সম্প্রতি ফারিয়া বিচারক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। একটি কমেডি অনুষ্ঠান মার্সেল ‘হা শো’-এর সপ্তম সিজনে বিচারকের আসনে দেখা যাবে তাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App