×

বিনোদন

জয়পুর চলচ্চিত্র উৎসবের বিচারক সোহানা সাবা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:১৪ পিএম

জয়পুর চলচ্চিত্র উৎসবের বিচারক সোহানা সাবা

ছবি: সংগৃহীত

সোহানা সাবা, গড়পড়তা কাজ পছন্দ করেন না। কাজ করেন বেছে বেছে। সংখ্যার চেয়ে মানে বিশ্বাসী তিনি। সেই ধারা অব্যাহত রেখেছেন। শুরুটা হয়েছিল নাচের মাধ্যমে। তবে নাটক-সিনেমায় ভিন্ন মাত্রার চরিত্রে অভিনয় করে খুব অল্প সময়েই দর্শকপ্রিয়তা পাননি তিনি।

দুই পর্দার দর্শকপ্রিয় এই অভিনেত্রীকে এবার দেখা যাবে বিচারকের আসনে। জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক হিসেবে মনোনীত হয়েছেন সোহানা সাবা। এ খবর জানিয়েছেন অভিনেত্রী নিজেই। উচ্ছ্বসিত কণ্ঠে সোহানা সাবা বলেন, ‘বৃহন্নলা সিনেমায় অভিনয় করে ২০১৫ সালে জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পাই। এরপর বেশ কয়েকবার এই উৎসবে জুরি হিসেবে ডাক পাই। কিন্তু ব্যস্ততার কারণে সময় মেলাতে পারিনি। আমি জানি, এটা সর্বোচ্চ সম্মানের বিষয়। তারপরও সুযোগ মেলেনি। যে কারণে খুব ভদ্রতার সঙ্গে তাদের ‘না’ বলে দিয়েছি প্রতিবার। কিন্তু গত বছরের আগস্ট মাসে যখন আমাকে প্রতিবারের মতো প্রস্তাব দেয়া হলো জুরি হতে। পাওয়া মাত্রই লুফে নিয়েছি।’

অভিনেত্রী বলেন, ‘আগামী দিনগুলোতে একটার পর একটা সারপ্রাইজ দেব। বিশ্বাস করুন, কাজের মাধ্যমে আমি বাংলাদেশি হিসেবে আপনাদের সবার মুখ রক্ষা করব।’

জানা গেছে, পাঁচ দিনব্যাপী এ উৎসব চলবে ১৭ থেকে ২১ জানুয়ারি। বিশ্বের বৃহত্তম প্রতিযোগিতামূলক এই চলচ্চিত্র উৎসবে ৪৮টি দেশের ২৪০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ৭৭টি দেশের ১,৬৫১টি চলচ্চিত্র থেকে জুরিদের দ্বারা এই চলচ্চিত্রগুলো নির্বাচিত হয়। উৎসবে অংশ নিতে জয়পুর অবস্থান করছেন সোহানা সাবা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App