×

বিনোদন

বাংলাদেশে প্রথমবার প্রদর্শিত হতে যাচ্ছে অ্যাওয়ার্ডজয়ী চলচ্চিত্র ‘নিশি’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৪:৫৩ পিএম

বাংলাদেশে প্রথমবার প্রদর্শিত হতে যাচ্ছে অ্যাওয়ার্ডজয়ী চলচ্চিত্র ‘নিশি’

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (ইএমএ) অ্যাওয়ার্ড জয়ী প্রথম বাংলাদেশি চলচ্চিত্র ‘নিশি’র বাংলাদেশ প্রিমিয়ার হতে যাচ্ছে। আগামী ৬ ডিসেম্বর বিকেল ৩টায় ইউরোপীয় চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে ঢাকার জার্মান কালচারাল সেন্টারে ছবিটির বাংলাদেশ প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া।

গোলাম রাব্বানীর গল্প ও চিত্রনাট্যে চলচ্চিত্রটি যৌথভাবে নির্মাণ করেছেন গোলাম রাব্বানী ও জহিরুল ইসলাম।

প্রিমিয়ার উপলক্ষে নির্মাতা গোলাম রাব্বানী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ছবিটি যাচ্ছে, আরো যাবে। ছবিটা পুরস্কার পেয়েছে, আরো পেতে পারে, কিন্তু বাংলাদেশের দর্শককে সিনেমাটা দেখাতে পারার অনুভূতি একেবারেই আলাদা। অনেকেই ব্যক্তিগতভাবে দেখতে চেয়েছিলেন, এই প্রিমিয়ার তাদের জন্য সেই সুযোগ আনল।

আরো পড়ুন : ৬ ভিন্ন লুকে চমক দেখালেন শাকিব খান

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনেসকো ঢাকার সহযোগিতায় নির্মিত ‘নিশি’তে দেখানো হয়েছে এক চা-শ্রমিক পরিবারের করুণ বাস্তবতা। গল্পে দেখা যায়, পানির সংকটের কারণে এক চা-শ্রমিকের কন্যা নিশির পড়াশোনা বন্ধ হয়ে যায়। এই সুযোগে স্থানীয় কাঠ ব্যবসায়ী লালচাঁন বাড়িতে টিউবওয়েল বসানোর লোভ দেখিয়ে নাবালিকা নিশিকে বিয়ের প্রস্তাব দেয়।

সিনেমাটির চূড়ান্ত সম্পাদনা, কালার গ্রেডিং ও সাউন্ড ডিজাইনের কাজ হয়েছে পোল্যান্ডের বিখ্যাত লজ ফিল্ম স্কুলে। চিত্রগ্রহণে ছিলেন প্রতিষ্ঠানটির প্রাক্তনী নাতালিয়া পুসনিক।

সিলেটের একটি চা-বাগান ও আশপাশের অঞ্চলে করা হয়েছে শুটিং। অভিনয় করেছেন চা-বাগানের শ্রমিকের মেয়ে নিশি, চা শ্রমিক বিশ্বজিৎ, গণেশ ও ভারতী। ছবিটি ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেললেও এবার প্রথমবারের মতো দেশের দর্শকরা দেখতে পাবেন এই চলচ্চিত্র ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App