×

বিনোদন

‘দেলুপি’ দেখে মুগ্ধ বলিউডের অনুরাগ কাশ্যপ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০২:৩৭ পিএম

‘দেলুপি’ দেখে মুগ্ধ বলিউডের অনুরাগ কাশ্যপ

ছবি : সংগৃহীত

দেশের গণ্ডি পেরিয়ে এবার বলিউডের খ্যাতিমান নির্মাতা অনুরাগ কাশ্যপের প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশের আলোচিত চলচ্চিত্র ‘দেলুপি’। তরুণ নির্মাতা মোহাম্মদ তৌকির ইসলামের পরিচালনায় নির্মিত সিনেমাটি দেখে নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগ কাশ্যপের মন্তব্য শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেন পরিচালক তৌকির ইসলাম। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘যখন অনুরাগ কাশ্যপ “দেলুপি” দেখেন এবং তাঁর মূল্যবান মতামত শেয়ার করেন! নিজের অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না।’

সিনেমাটি সম্পর্কে অনুরাগ কাশ্যপ লিখেছেন, ‘শাসনব্যবস্থা পরিবর্তনের পর বন্যায় বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া দেলুপি গ্রামের একেবারে তৃণমূল পর্যায়ের ক্ষমতার লড়াইকে তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে।’

প্রশংসা করে তিনি বলেন, ‘এটি অত্যন্ত মানবিক একটি গল্প। মনে হয়েছে যেন আমাদেরই আশপাশের কোনো বাস্তব চিত্র। একটি ছোট্ট গ্রাম পুরো দেশের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। বাঁধ পুনর্নির্মাণের সংগ্রাম যেন শূন্য থেকে একটি দেশ গড়ে তোলার প্রতীক। সিনেমাটি আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে।’

আরো পড়ুন : চিরতরুণ মহেশ বাবুর ফিটনেসের গোপন চাবিকাঠি

ইতোমধ্যেই বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে ‘দেলুপি’। বন্যাকবলিত ও রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত একটি প্রত্যন্ত গ্রামের গল্পকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রে সাধারণ মানুষের ঐক্য, ভালোবাসা এবং দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামের চিত্র তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত নির্মাতা অনুরাগ কাশ্যপের এমন প্রশংসা দেলুপি’র অর্জনের ঝুলিতে নতুন এক স্বীকৃতি যোগ করল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App