×

বিনোদন

কারও পরাজয়ে উন্মাদের মতো উল্লাস করতে হয় না: চঞ্চল চৌধুরী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০১:১১ পিএম

কারও পরাজয়ে উন্মাদের মতো উল্লাস করতে হয় না: চঞ্চল চৌধুরী

অভিনেতা চঞ্চল চৌধুরী। ছবি : সংগৃহীত

এবারের বিশ্বকাপ থেকে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল বিদায় নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে যখন ট্রল আর উল্লাসের ঢেউ, তখন সম্পূর্ণ ভিন্ন বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত এই অভিনয়শিল্পী বলেছেন, প্রতিপক্ষের পরাজয়ে উন্মাদনা দেখানো নয়, বরং সমব্যথী হওয়াই একজন প্রকৃত ক্রীড়াপ্রেমীর পরিচয়।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে নিজের ফেসবুক পোস্টে চঞ্চল লেখেন, ‘কারও পরাজয়ে উন্মাদের মতো উল্লাস করতে হয় না। সমব্যথী হতে হয়। অন্তত সেটা না পারলে শান্ত থাকতে হয় অথবা সান্ত্বনা দিতে হয়। ব্রাজিলের পরাজয়ে সত্যিই আমি মর্মাহত হয়েছি। বিন্দুমাত্র উল্লাস করিনি।’

পোস্টে তিনি উল্লেখ করেন, বর্তমান প্রজন্মের ফুটবলপ্রেমীরা সত্যিই সৌভাগ্যবান। কারণ, একই সময়ে নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির মতো কিংবদন্তি ফুটবলারদের একাধিক বিশ্বকাপে খেলতে দেখার সুযোগ পেয়েছেন। তাঁর মতে, আগামী বিশ্বকাপে হয়তো এই তারকাদের অনেককেই আর দেখা যাবে না। তবে তাঁদের দৃষ্টিনন্দন ফুটবল আজীবন স্মৃতি হয়ে থাকবে সমর্থকদের মনে।

আরো পড়ুন : ব্রাজিল ভক্তের মৃত্যুর খবরে অপূর্বর আবেগঘন বার্তা

ফেসবুক পোস্টের শেষাংশে আর্জেন্টিনার ম্যাচ নিয়েও নিজের আবেগ প্রকাশ করেন চঞ্চল। তিনি লেখেন, ‘আজকের খেলায় মেসির জন্য শুভকামনা, আর্জেন্টিনার জন্য ভালোবাসা।’

চঞ্চল চৌধুরীর আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি ভালোবাসা নতুন নয়। এর আগে বিশ্বকাপ চলাকালে নিজের আঁকা মেসির একটি প্রতিকৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ব্যাপক প্রশংসা পেয়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, মেসির শিল্পসুলভ ফুটবলই তাঁকে সেই ছবি আঁকতে অনুপ্রাণিত করেছিল। ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার সমর্থক এবং মেসির খেলা তাঁকে বরাবরই মুগ্ধ করে।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে যুক্তরাষ্ট্রের আটলান্টায় বিশ্বকাপের শেষ ষোলোর রোমাঞ্চকর ম্যাচে মিসরকে ৩–২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচ চলাকালেই নিজের অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন চঞ্চল চৌধুরী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওজন নিয়ন্ত্রণে ধীরে চিবিয়ে খাওয়ার গুরুত্ব

ওজন নিয়ন্ত্রণে ধীরে চিবিয়ে খাওয়ার গুরুত্ব

২৫ দিনেই রায়, ৩ আসামির মৃত্যুদণ্ড

শিশু নিছামনি ধর্ষণ ও হত্যা ২৫ দিনেই রায়, ৩ আসামির মৃত্যুদণ্ড

৫ আগস্টের পর থেকে পলাতক, চাকরি হারালেন তিন পুলিশ কর্মকর্তা

৫ আগস্টের পর থেকে পলাতক, চাকরি হারালেন তিন পুলিশ কর্মকর্তা

খেলায় বাণিজ্যিকীকরণ: বাংলাদেশের ক্রীড়া অর্থনীতির নতুন দিগন্ত

খেলায় বাণিজ্যিকীকরণ: বাংলাদেশের ক্রীড়া অর্থনীতির নতুন দিগন্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App