×

ফুটবল

ব্রাজিল ভক্তের মৃত্যুর খবরে অপূর্বর আবেগঘন বার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০১:১৯ পিএম

ব্রাজিল ভক্তের মৃত্যুর খবরে অপূর্বর আবেগঘন বার্তা

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ছবি : সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই পরাজয়ে বিশ্বজুড়ে কোটি কোটি ব্রাজিল সমর্থকের মতোই হতাশ হয়েছেন বাংলাদেশের ভক্তরাও। তবে কুষ্টিয়ার কুমারখালীর এক তরুণের মৃত্যুর খবর সবার মধ্যে গভীর আলোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তিনি সবাইকে মনে করিয়ে দিয়েছেন, ফুটবল জীবনের চেয়ে বড় নয়।

সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রতন (২১) ওই এলাকার হোসেন মিস্ত্রির ছেলে। পেশায় তিনি একজন শ্রমিক ছিলেন। পরিবারের দাবি, প্রিয় দল ব্রাজিলের পরাজয় এবং তা নিয়ে কটাক্ষের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

ঘটনার খবর প্রকাশের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দেন ব্রাজিল সমর্থক অপূর্ব। সেখানে তিনি সবাইকে খেলাকে শুধুই বিনোদন হিসেবে দেখার আহ্বান জানান।

আরো পড়ুন : হলান্ডের হাসি, স্বপ্নভঙ্গ হলো নেইমারের

পোস্টে অপূর্ব লিখেছেন, ‘ব্রাজিল হারায় কুষ্টিয়ার একটা ছেলে আত্মহত্যা করেছে, রেখে গেছে দুই মাসের শিশুসন্তান। এই নিউজটা দেখে ভীষণ কষ্ট পেয়েছি। আপনারা খেলাকে বিনোদন হিসেবে নিন। এখানে হার-জিত থাকবেই। প্রিয় দল জিতলে ভালো লাগবে, হারলে খারাপ লাগবে। তবে সেটা জীবনের থেকে যেন বড় না হয়। কারণ দিনশেষে এটা শুধু একটা খেলা।’

তিনি বলেন, ‘একটা দল হারলে আবার জিতবে, আজ ট্রফি না পেলে সামনে আবার পাবে। কিন্তু একটা জীবন চলে গেলে সেটি আর কখনো ফিরে আসে না।’

খেলার সঙ্গে ট্রল বা কটাক্ষ থাকতেই পারে উল্লেখ করে অপূর্ব বলেন, সেটি যেন কখনোই সীমা অতিক্রম না করে। তার ভাষায়, ট্রল খেলার অংশ। তবে অতিরিক্ত ট্রল, অপমান বা হেয় করাটা বন্ধ করুন। আপনার কাছে এটা মজা হতে পারে, কিন্তু অন্য কারও জন্য সেটি মানসিকভাবে গভীর কষ্টের কারণ হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

প্রধানমন্ত্রী ‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App