×

বিনোদন

উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার নির্মাণের ঘোষণা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০২:৪৯ পিএম

উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার নির্মাণের ঘোষণা

ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, যে এখনো মানুষের মনে মহানায়ক হিসেবে বেঁচে আছে। সিনেমা জগতে যার বিচরন ছিলো অপরিসীম। সে আর কেউ নয়, আমাদের মহানায়ক উত্তম কুমার। এই মহানায়কের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে কলকাতায় তার নামে একটি আধুনিক ফিল্ম সেন্টার নির্মাণের ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। পাশাপাশি ঐতিহ্যবাহী ‘উত্তম মঞ্চ’ সংস্কার ও আধুনিকীকরণের উদ্যোগও নেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) মহানায়কের ৪৭তম প্রয়াণ দিবস ছিলো। এ  উপলক্ষে কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে আয়োজিত এক অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ সময় তিনি উত্তম কুমারের ফাইবারের মূর্তি এবং একটি স্মারক ফলকের উদ্বোধন করেন।

মুখ্যমন্ত্রী জানান, আগামী ৩ থেকে ৬ সেপ্টেম্বর রাজ্য সরকারের উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হবে উত্তম কুমারের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি তার নামে একটি আধুনিক ফিল্ম সেন্টার প্রতিষ্ঠা করা হবে।

আরো পড়ুন: দ্বিতীয় দিনেই মুখ থুবড়ে পড়ল বিজয়ের ‘জনা নায়াগান’

তিনি আরো জানান, কলকাতা পৌরসভার তত্ত্বাবধানে থাকা ‘উত্তম মঞ্চ’ সংস্কার ও আধুনিকীকরণের দায়িত্বও সরকার গ্রহণ করেছে। জন্মশতবার্ষিকীর প্রস্তুতির অংশ হিসেবে শিগগিরই রবীন্দ্র সদন অথবা নন্দনে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হবে। এই একই সভাতেই গঠন করা হবে উদযাপনের মূল কমিটি।

শুভেন্দু অধিকারী বলেন, ‘চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের অনেক শিল্পী এবং মহানায়কের অনুরাগীরা দীর্ঘদিন ধরে তার জন্মদিন রাষ্ট্রীয়ভাবে বড় পরিসরে উদযাপনের দাবি জানিয়ে আসছিলেন। সেই আহ্বানেই সরকার এ উদ্যোগ নিয়েছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী, জনপ্রতিনিধি, চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব, উত্তম কুমারের পরিবারের সদস্য এবং আর্টিস্ট ফোরামের প্রতিনিধিরা। পরে তারা মহানায়কের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগের পর শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী

পদত্যাগের পর শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী

মানসিক স্বাস্থ্যে খাদ্যাভ্যাসের গুরুত্ব

মানসিক স্বাস্থ্যে খাদ্যাভ্যাসের গুরুত্ব

স্ত্রী-সন্তান রেখে ভাগ্নীকে বিয়ে, যুবদল নেতা গ্রেফতার

স্ত্রী-সন্তান রেখে ভাগ্নীকে বিয়ে, যুবদল নেতা গ্রেফতার

অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App