×

বিনোদন

মঞ্চ মাতাতে এবার ঢাকায় আসছে পাকিস্তানি র‍্যাপার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৩:৫৬ পিএম

মঞ্চ মাতাতে এবার ঢাকায় আসছে পাকিস্তানি র‍্যাপার

ছবি: সংগৃহীত

চলতি মাসেই প্রথমবারের মত রাজধানীর মঞ্চে পারফর্ম  করতে ঢাকায় আসছে পাকিস্তানের জনপ্রিয় র‍্যাপার ও গায়ক হাসান রহিম। শিল্পী নিজেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিশ্চিত করেছেন।

আগামী ২৮ আগস্ট কেওয়াইএন আর্টের আয়োজনে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে হাসান রহিমের কনসার্অ্যায়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই অনলাইনে কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

বর্তমানে ‘দিল কে পারদে’ শিরোনামের বিশ্বসংগীত সফরে রয়েছেন হাসান রহিম। এরই মধ্যে উত্তর আমেরিকা, লন্ডন ও ইউরোপের বিভিন্ন শহরে কনসার্ট করে দর্শকদের মাতিয়েছেন তিনি। সেই সফরের অংশ হিসেবেই এবার ঢাকায় আসছেন পাকিস্তানের এই জনপ্রিয় শিল্পী।

আরো পড়ুন: স্বামীকে নিয়ে প্রথমবার ঢাকায় মধুমিতা সরকার

আরঅ্যান্ডবি, হিপহপ ও ইন্ডি-পপ ঘরানার গানের জন্য পরিচিত হাসান রহিম।

কোক স্টুডিও পাকিস্তানের ১৪তম সিজনে ‘পিছে হাট’ গানটি প্রকাশের পর ব্যাপক পরিচিতি পান তিনি। এরপর ‘তুররি জান্দি’ গানটিও শ্রোতাদের মধ্যে বেশ জনপ্রিয়তা পায়।

হাসান রহিমের জনপ্রিয় গানের তালিকায় আরও রয়েছে ‘পয়সা’, ‘রাধা’, ‘ফালতু পেয়ার’, ‘অ্যায়সে কেয়সে’ ও ‘মেহবুবা’। তাঁর গানে র‍্যাপ, আরঅ্যান্ডবি ও ইন্ডি-পপের মিশ্রণ তরুণ শ্রোতাদের মধ্যে আলাদা জনপ্রিয়তা তৈরি করেছে।

এর আগে গত ২৪ জুলাই ঢাকায় কনসার্ট করে দর্শকদের মাতিয়ে যান পাকিস্তানের আরেক জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের

প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের

সাবেক ২ সেনা কর্মকর্তার রিমান্ড আবেদনে যা বলা হয়েছে

সাবেক ২ সেনা কর্মকর্তার রিমান্ড আবেদনে যা বলা হয়েছে

মধ্যরাতে নারী চিকিৎসককে হেনস্তার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে

মধ্যরাতে নারী চিকিৎসককে হেনস্তার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে

জামায়াত আমিরের রহস্যময় পোস্টের কারণ কী?

জামায়াত আমিরের রহস্যময় পোস্টের কারণ কী?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App