×

বিনোদন

স্বামীকে নিয়ে প্রথমবার ঢাকায় মধুমিতা সরকার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৩:২৭ পিএম

স্বামীকে নিয়ে প্রথমবার ঢাকায় মধুমিতা সরকার

ছবি: সংগৃহীত

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার ‘গুলশানের চামেলি’ সিনেমার মহরতের অনুষ্ঠানে অংশ নিতে স্বামী দেবমাল্য চক্রবর্তীকে সঙ্গে নিয়ে প্রথমবারের মত বাংলাদেশে এসেছেন। 

শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি ঢাকায় পৌঁছান বলে জানা গেছে। 

আজ  সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ‘গুলশানের চামেলি’ সিনেমার মহরত। তাই ঢাকায় এসেই রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে উঠেছেন মুধুমিতা ও তাঁর স্বামী। সিনেমাটির নির্মাতা মো. ইকবাল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ রাতে আমাদের সিনেমার মহরত অনুষ্ঠিত হবে। এ সময় সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সে কারণেই মধুমিতা সরকার বাংলাদেশে এসেছেন।’

আরো পড়ুন: ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ট্রোলিং, মুখ খুললেন কিয়ারা আদবানি

সিনেমাটির শুটিং শুরুর সময়সূচি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আজ শুধু মহরত অনুষ্ঠিত হবে। সিনেমার শুটিং আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে শুরু করার পরিকল্পনা রয়েছে।’

তিনি আরো জানান, ‘গুলশানের চামেলি’ নির্মিত হচ্ছে এক যৌনকর্মীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, সিনেমাটিতে বাংলাদেশ ও ভারতের দুই দেশের জনপ্রিয় একঝাঁক শিল্পী অভিনয় করবেন।

ইতোমধ্যে সিনেমাটির শিল্পী তালিকায় যুক্ত হয়েছেন ওমর সানী, আমিন খান, আশীষ খন্দকার ও কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে আজমেরী হক বাঁধনকে। এ ছাড়া শনিবারের মহরত অনুষ্ঠানে সিনেমাটির আরও শিল্পী ও কলাকুশলীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মহরতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাওয়া সিনেমাটির শুটিং শেষ হওয়ার পর মুক্তির তারিখ জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগে ভাইভা কবে, জানা গেল

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগে ভাইভা কবে, জানা গেল

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

গোমস্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গোমস্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সাত লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন

সাত লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App