‘মা জানতে চেয়েছিলেন আমি নগ্ন হয়েছি কি না’
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১০:১৬ পিএম
সানি লিওন। ছবি: সংগৃহীত
অভিনেত্রী সানি লিওন তার জীবনের অন্যতম কঠিন সময়ের স্মৃতিচারণ করে জানিয়েছেন, প্রাপ্তবয়স্কদের বিনোদনজগতে কাজ করার সিদ্ধান্তের কথা জানার পর তার বাবা-মা গভীরভাবে মর্মাহত হয়েছিলেন। পরিবারের সেই প্রতিক্রিয়া তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল বলেও জানান তিনি।
সানির ভাষ্য, বিষয়টি জানতে পেরে তার মা বিস্মিত হয়ে প্রথমেই প্রশ্ন করেছিলেন, “তুমি নগ্ন হয়েছিলে?” এরপর তিনি কান্নায় ভেঙে পড়েন। অভিনেত্রীর দাবি, সেই মুহূর্তে পুরো পরিবারই বড় ধরনের মানসিক ধাক্কার মুখে পড়ে।

তিনি বলেন, প্রাপ্তবয়স্কদের বিনোদনজগতে কাজ করে আর্থিকভাবে সফল হলেও বাবা-মাকে বিষয়টি জানানো ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি।
আরো পড়ুন: ‘তরুণীকে ধর্ষণের হুমকি’ প্রতিবাদে যা বললেন ভূমি
পরিস্থিতি কিছুটা সহজ করতে তিনি বাবা-মাকে জানিয়েছিলেন যে, তিনি ‘পেন্টহাউস পেট অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন এবং এক লাখ মার্কিন ডলার পুরস্কার পেয়েছেন। তবে সেই খবরেও তাদের মনোভাবের কোনো পরিবর্তন হয়নি।

সানি জানান, তার বাবা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন এই কারণে যে, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি একবারও পরিবারের সঙ্গে আলোচনা করেননি। তার বাবার প্রশ্ন ছিল, “তুমি এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সঙ্গে একবারও কথা বলনি।”
তবে সময়ের সঙ্গে তিনি মেয়ের সিদ্ধান্ত মেনে নেন। সানির ভাষ্য অনুযায়ী, তার বাবা পরে বলেছিলেন, “যেহেতু এই পথ তুমি নিজেই বেছে নিয়েছ, তাই এখন এর দায়িত্ব নিয়ে সফল হতে হবে।”

তবে সানি স্পষ্ট করেন, তার বাবা কখনোই তার পেশাকে সমর্থন করেননি। তার মতে, “কোনো মা-বাবাই এমন পেশা চান না।”
অভিনেত্রী আরও জানান, মূলত আর্থিক প্রয়োজন থেকেই তিনি ওই পেশায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
