×

বিনোদন

‘তরুণীকে ধর্ষণের হুমকি’ প্রতিবাদে যা বললেন ভূমি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১০:৫৬ পিএম

‘তরুণীকে ধর্ষণের হুমকি’ প্রতিবাদে যা বললেন ভূমি

ছবি: সংগৃহীত

সিজেপি আন্দোলনে যোগ দিয়ে ধর্ষণ ও খুনের হুমকি পাচ্ছেন এক তরুণী। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন অভিনেত্রী ভূমি পেডনেকর। 

ভূমি মনে করেন, মতের অমিল থাকতেই পারে, কিন্তু সেই কারণে কোনও মহিলাকে ভয় দেখানো বা হেনস্থা করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। 

সোমবার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাগ করে নেন ভূমি। 

সেখানে তিনি জানান, আন্দোলনে যোগ দেওয়া সেই তরুণীর একটি সাক্ষাৎকার দেখে তিনি বিচলিত হয়ে পড়েছেন। 


আরো পড়ুন: ‘মাসে পাঁচবার যৌন সম্পর্কের’ প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে

ভূমি বলেন, “ইন্টারনেটে একটি ভিডিও দেখলাম। সেখানে আন্দোলনে যোগ দেওয়া এক তরুণী সাক্ষাৎকার দিচ্ছিলেন। তাকে খুবই আতঙ্কিত লাগছিল। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে তিনি একের পর এক ধর্ষণ ও খুনের হুমকি পাচ্ছেন। শুধু তিনি নন, তার মা এবং পরিবারের সদস্যদেরও একই ধরনের হুমকি দেওয়া হচ্ছে। এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।”

ভূমি তার ভিডিওতে আরও বলেন, “একজন তরুণীকে আমরা এভাবে হেনস্থা করতে পারি না। শুধু তার মতের সঙ্গে আমাদের মত মিলল না বলে তার মনে ভয় ঢুকিয়ে দেওয়া উচিত নয়। একজন নারী হিসাবে আমরা প্রতিদিন নানা ধরনের হেনস্থার মুখোমুখি হই।”

নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন অভিনেত্রী। তিনি বলেন, জনসমক্ষে পরিচিত মুখ হওয়ায় তিনিও বহুবার অনলাইনে হেনস্থার শিকার হয়েছেন। সেই অভিজ্ঞতা মানুষের মানসিক স্বাস্থ্যে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে।

ভিডিওর শেষে ভূমি বলেন, “আমরা সবাই চাই দেশ এগিয়ে যাক, উন্নতি করুক। একসঙ্গে থেকে, সঠিক বিষয় সঠিকভাবে তুলে ধরতে পারলে তবেই ইতিবাচক পরিবর্তন সম্ভব। এই কথাটাই বলতে চাই।” 

শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনেও কথা বলেছিলেন ভূমি। তবে তিনি সম্প্রতি আর একটি ভিডিওতে বলেছেন যে, প্রতিবাদ করলেও ভাষায় যেন শালীনতা বজায় থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়ার সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬

রাশিয়ার সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬

শীর্ষে পরীমনি-পূর্ণিমা, অপু-ফারিয়া-মিমদের অবস্থান কত?

শীর্ষে পরীমনি-পূর্ণিমা, অপু-ফারিয়া-মিমদের অবস্থান কত?

১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

রাজধানীর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

রাজধানীর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App