×

বিনোদন

শুটিং স্পটে জ্যান্ত সাপ হাতে মালাইকার চমক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১২:১১ পিএম

শুটিং স্পটে জ্যান্ত সাপ হাতে মালাইকার চমক

ছবি: সংগৃহীত

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরীও ধীরে ধীরে নিজের পরিচিতি তৈরি করছেন দেশের বিনোদন অঙ্গনে। মডেলিংয়ের মধ্য দিয়ে শোবিজে পথচলা শুরু করা মালাইকা ইতোমধ্যে কয়েকটি নাটকে অভিনয় করেছেন। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। ব্যক্তিগত মুহূর্ত ও কাজের নানা অভিজ্ঞতা নিয়মিতই অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী।

সম্প্রতি মালাইকা এমন একটি ভিডিও প্রকাশ করেছেন, যা দেখে অনেকেই অবাক হয়েছেন। শুটিংয়ের সময় খালি হাতে একটি বড় জীবন্ত সাপ ধরে থাকতে দেখা গেছে তাকে। শুক্রবার দুপুরে মুক্তি পেয়েছে তার অভিনীত নাটক ‘আমার রাজ্যে তুমি’। মাসরিকুল আলম পরিচালিত এই নাটকে মালাইকার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। এতে আরও রয়েছেন কেয়া পায়েল।

নাটকটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিংয়ের একটি ভিডিও পোস্ট করেন মালাইকা। ভিডিওতে দেখা যায়, খোলা জায়গায় বড় একটি গাছের নিচে নাটকের দৃশ্য ধারণের প্রস্তুতি চলছে। সেখানেই কোনো ধরনের ভয় না দেখিয়ে হাতে তুলে নেন একটি জীবন্ত সাপ। কিছুক্ষণ সেটি হাতে রাখার পর আবার সাপটিকে ছেড়ে দেন তিনি।]

আরো পড়ুন: ‘মিষ্টি ভাবমূর্তি নায়িকার, কিন্তু অর্থের বিনিময়ে ঘনিষ্ঠ হন’

ভিডিওটি প্রকাশ করে নিজের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন মালাইকা। তিনি জানান, জীবনে প্রথমবারের মতো সাপ ধরার অভিজ্ঞতা হয়েছে তার। তবে বিষয়টি যতটা সহজ মনে হয়েছে, বাস্তবে তা ছিল বেশ চ্যালেঞ্জিং।

মালাইকার ভাষ্য অনুযায়ী, শুটিংয়ের সময় পরিচালক মাসরিকুল তাকে সাপটি হাতে নেওয়ার কথা বলেন। প্রথমে আত্মবিশ্বাসের সঙ্গে রাজি হয়ে গেলেও সামনে সাপটি দেখার পর কিছুটা ভয় পেয়ে যান তিনি। এরপর সাহস করে সেটি হাতে তুলে নেন।

প্রথমদিকে তেমন ভয় না লাগলেও হঠাৎ সাপটি তার শরীরের ওপরের দিকে উঠতে শুরু করলে পরিস্থিতি বদলে যায়। তখন আতঙ্কিত হয়ে চিৎকার করে ওঠেন মালাইকা। শেষ পর্যন্ত অবশ্য নিরাপদেই সাপটিকে ছেড়ে দেন তিনি।

এদিকে ‘আমার রাজ্যে তুমি’ মুক্তির পর নাটকটিতে মালাইকার অভিনয়ও দর্শকদের প্রশংসা পাচ্ছে। নতুন কাজ নিয়ে দর্শকদের আগ্রহ ও ইতিবাচক প্রতিক্রিয়ায় খুশি এই অভিনেত্রী। নিজের অভিনীত কোনো কাজ প্রকাশের পর দর্শকদের মন্তব্য দেখার জন্য তিনি আগ্রহ নিয়ে অপেক্ষা করেন বলেও জানিয়েছেন।

মালাইকা বলেন, তার নতুন কাজ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হওয়া এবং নাটক কবে প্রকাশ হবে—এমন প্রশ্ন পাওয়া তার কাছে আনন্দের বিষয়। দর্শকদের কাছ থেকে পাওয়া ভালোবাসাকে তিনি নিজের ক্যারিয়ারের অন্যতম বড় প্রাপ্তি হিসেবে দেখছেন। সামনেও কাজের মাধ্যমে এই ভালোবাসা ধরে রাখার প্রত্যাশা রয়েছে তার।

নাটকটিতে মালাইকার চরিত্রের নাম সাদিয়া জাহান বৃষ্টি। চরিত্রটি নিয়ে আগে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছিলেন, গল্পটি সাধারণ প্রেমের গল্পের মতো নয়। এতে প্রেমের পাশাপাশি আবেগ ও নানা গভীর বিষয় উঠে এসেছে। ফলে গল্পটি দর্শকদের কাছে আলাদা আবেদন তৈরি করবে বলে আশা করেছিলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার, মুখ খুললেন তাসনিম জারা

‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার, মুখ খুললেন তাসনিম জারা

রাষ্ট্রপতি নির্বাচনে দুই মনোনয়নপত্র নিলো বিএনপি

রাষ্ট্রপতি নির্বাচনে দুই মনোনয়নপত্র নিলো বিএনপি

ভাসমান পেয়ারা বাজারের সৌন্দর্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

ভাসমান পেয়ারা বাজারের সৌন্দর্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

তামিমের যেসব পরিকল্পনায় বদলে যাচ্ছে দেশের ক্রিকেট

তামিমের যেসব পরিকল্পনায় বদলে যাচ্ছে দেশের ক্রিকেট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App